এক্সপ্লোর

Suvendu Adhikari : 'বাড়ির অদূরে ঘটনা, তাও একবারও আনন্দপুরে যাওয়ার সময় পাননি', মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Anandapur Fire : মৃতদের পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ারের চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : মৃত্যুপুরী আনন্দপুর। অগ্নিকাণ্ডে আরও বাড়ল মৃত্যু। অগ্নিকাণ্ডের পর আরও তিন জনের জনের দেহ উদ্ধার করা হয়েছে। এর জেরে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। এনিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, মৃতদের পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ারের চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিরোধী দলনেতা বলেন, "প্রমাণ হয়েছে, এই রাজ্যে সরকার নেই। সরকার কার্যত চোখ বন্ধ করে আছে এবং মুখ্যমন্ত্রী...তাঁর বাড়ির অদূরে এই ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ-অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক-প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটকে অংশ গ্রহণ করছেন। কিন্তু, তিনি একবারও আনন্দপুরে যাওয়ার সময় পাননি। পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি। আমাদের মনে হয়েছে, যেহেতু যারা মারা গেছে, তাঁদের মধ্যে কেউ বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ ভোটব্যাঙ্কের কেউ নেই...তাই মুখ্যমন্ত্রী তাঁর রাজধর্ম বা মানবিক ধর্ম পালন করার ন্যূনতম সৌজন্য দেখাতে পারেননি।"

সিঙ্গুরের সভা থেকে কী ঘোষণা মমতার ? 

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, "কাল আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববি-অরূপকে পাঠিয়েছিলাম। তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিচ্ছে ওয়াও মোমো এবং ডেকরেটররাও ৫ লক্ষ টাকা করে দিচ্ছে। পুলিশকে বলেছি, তাঁদের পরিবারের একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন।"  

না ছিল কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, না ছিল ফায়ার এক্সিট। নাজিরাবাদে অগ্নিদগ্ধ গোডাউন নিয়ে এমনই জানিয়েছেন আগুন নেভাতে আসা দমকল কর্মী থেকে ডিজি ফায়ার। আর এখানেই প্রশ্ন উঠছে, দিনের পর দিন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই কী করে চলছিল গোডাউনগুলি? এর দায় কি প্রশাসনের নয়? 

এ যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর একাধিক কর্মীর দেহাংশ মিলেছে। ভিতরে পড়ে থাকতে দেখা গেছে পোড়া হাড়গোড়ের টুকরোও। অভিযোগ উঠেছে, গোডাউনে না ছিল কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা। না ছিল কোনও ফায়ার এক্সিট। আগুন নেভাতে ঢোকা দমকল আধিকারিকদের মুখেও শোনা গেছে একই কথা। আর এখানেই প্রশ্ন উঠছে, দিনের পর দিন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই কী করে চলছিল গোডাউনগুলি ? কোথায় ছিল প্রশাসনের নজরদারি ? ফায়ার অডিট ! FIR ! ফরেনসিক ! এখন শোনা যাচ্ছে নানা পদক্ষেপের কথা। কিন্তু, সময়মতো পদক্ষেপ নেওয়া হলে তো এতগুলো পরিবার শেষ হয়ে যেত না। এমনই বলছেন অনেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget