এক্সপ্লোর

BJP Meeting: বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা, দিনভর একগুচ্ছ কর্মসূচি

Amit Shah and J P Nadda: বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা। মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

কলকাতা: পাখির চোখ লোকসভা নির্বাচন। ২০২৪ সালের রণকৌশল ঠিক করতে ফের বঙ্গ সফরে শাহ-নাড্ডা। গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন তাঁরা। আজ বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক।

ফের বঙ্গ সফরে শাহ-নাড্ডা: গোটা রাজ্য়ে যখন উৎসবের আমেজ তখনই বাংলায় বড় লড়াইয়ের জন্য় ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। মাত্র কদিন পর বছর ঘুরলেই, লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা। মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। যার মধ্য়ে অন্য়তম, ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? বিজেপি সূত্রে দাবি, এমনই একাধিক বিষয় নিয়ে, বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। যেখানে মূলত থাকবেন, বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা।

কয়েকমাস আগেই রাজ্য়ে এসে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে দাবি, মঙ্গলবারের বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯-এর লোকসভা ভোটে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্য়ে ১৮টিতে জেতে বিজেপি। তারপর বিজেপির টিকিটে জয়ী দুই সাংসদ, বাবুল সুপ্রিয় ও অর্জুন সিংহ তৃণমূলে চলে যান। বাবুলের ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতে তৃণমূল। বিজেপি সূত্রে দাবি, গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলোর জন্য় নতুন স্ট্র্য়াটেজি নেওয়া হচ্ছে।ইতিমধ্য়ে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কোথায় ভাল লড়াই দেওয়ার জন্য় তারা প্রস্তুত কোথায় সেই সম্ভাবনা কম, তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার সকালে বড়বাজারের একটি গুরুদ্বারে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখান থেকে যাবেন কালীঘাট মন্দিরে। দলীয় বৈঠক সেরে দিল্লিতে ফেরার বিমান ধরবেন অমিত শাহ ও জেপি নাড্ডা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Weather: কুয়াশায় ঢাকা মঙ্গলবারের ভোর, কেমন থাকবে মহানগরের আবহাওয়া?

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget