এক্সপ্লোর

BJP Chaos : বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার

South 24 Pargans : 'ঘটনার পর থেকেই হুমকি দিচ্ছেন বিজেপির জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য', এমনটাই দাবি অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : বিজেপির (BJP) মথুরাপুর (Mathurapur) সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার। যেখানে জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। যার পরে বকখালির আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন চেয়ার ছোড়াছুড়ি। অভিযোগকারী বিজেপি (BJP) মহিলা কর্মী সভায় উপস্থিত হওয়ায় কটূক্তির অভিযোগ। যে বক্তব্যের পর মহিলা বেরিয়ে যেতে গেলে শ্লীলতাহানির অভিযোগ। আর সেই ঘটনার পরেই জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে জুতোপেটা অভিযোগকারী মহিলার। 

'ঘটনার পর থেকেই হুমকি দিচ্ছেন বিজেপির জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য', এমনটাই দাবি অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। যদিও গুরুত্বে নারাজ বিজেপির জেলা সভাপতি। পাশাপাশি 'ছোট বিষয়', দাবি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের। 

প্রকাশ্যে গেরুয়া শিবিরের দ্বন্দ্ব

গেরুয়া শিবিরের মধ্যে দ্বন্দ্ব এর আগেও একাধিকবার সামনে এসেছে। বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়িও দেখা গিয়েছে আগে। কিন্তু এভাবে জেলা সভাপতিকে প্রকাশ্যে সাংগঠনিক সভার মাঝে এক মহিলা কর্মীর জুতোপেটা করার ঘটনা কার্যত বিস্ময় তৈরি করেছে রাজনৈতিক মহলে। ভাইরাল হয়ে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যেৎ বৈদ্যকে এক মহিলা কর্মীর জুতাপেটা করার ভিডিও। কিন্তু ঠিক থেকে গোটা ঘটনার সূত্রপাত ?

ঠিক কী অভিযোগ

বিজেপির মথুরাপুরের সাংগঠনিক জেলা সভাপতিকে যে মহিলা কর্মী জুতোপেটা করেছেন, তাঁর অভিযোগ সভায় হাজির হওয়ার পর প্রদ্যেৎ বৈদ্য তাঁকে লক্ষ্য করে কটূক্তি করেন। পাশাপাশি বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে বলেন বলেও অভিযোগ মহিলার। কিন্তু তিনি বৈঠক ছেড়ে যখন বেরিয়ে যেতে যাচ্ছেন, তখন তাঁর হাত ধরে টানা হয় বলেই অভিযোগ ওই মহিলা বিজেপি কর্মীর। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, আগেও একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। ভরা বৈঠকের মাঝে মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি তাঁর হাত টানায় মাথা ঠিক রাখতে না পেরে পা থেকে জুতো খুলে তাঁকে জুতোপেটা করতে শুরু করেন বলেই অভিযোগ ওই মহিলার।

জুতোপেটার ঘটনার রেশ থেকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। কিছুটা সময় এভাবে চলার পর সভায় উপস্থিত বিজেপি কর্মীরা দু'পক্ষকেই নিরস্ত্র করতে সক্ষম হন। যদিও ঘটনার রেশ কেটে গেলেও অভিযুক্ত বিজেপি নেতা তাঁকে ফোন করে হুমকি দিচ্ছেন বলেই অভিযোগ করেছেন ওই মহিলা বিজেপি কর্মী। যা নিয়ে তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন বলেও দাবি করেছেন। অভিযুক্ত বিজেপি নেতা প্রদ্যেৎ বৈদ্যর সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। 

আরও পড়ুন- তাঁর সঙ্গে ছবিই হয়েছিল ভাইরাল, হিরণের বক্তব্যে কি বললেন তৃণমূল নেতা অজিত মাইতি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget