এক্সপ্লোর

Parambrata Swastika: “পরমব্রতর 'উস্কানি' মূলক ট্যুইটের পরেই অভিজিৎ খুন” ! বিস্ফোরক অভিযোগ BJP বিধায়ক তরুণজ্যোতির, কাঠগড়ায় তুললেন স্বস্তিকাকেও

Tarunjyoti Tewari On Parambrata Swatika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে  ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি'র অভিযোগ দায়ের, সোশ্যালে সরব বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, যা বললেন...

কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি', পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে  গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট এবং তাঁর কমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায়, সরব হয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। 

আরও পড়ুন, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের, ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি' দেওয়ার অভিযোগ

প্রশ্ন: এই পরমব্রত চট্টোাপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়, এদের দুজনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে। এবং ভোট পরবর্তী সন্ত্রাসে, কোথাও গিয়ে একটা মদত আছে, চক্রান্ত আছে বলে অভিযোগ করা হচ্ছে।  এটা নিয়ে আপনি কী ভাবছেন ?

বিজেপি বিধায়ক, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি: আমি জয়দীপ বাবুর বক্তব্য শুনছিলাম।  হি ইজ রাইট। কারণ ওই দিনটা আমাদের মনে আছে। ওই দিনের অত্যাচার মনে আছে। অভিজিৎ (বিজেপি কর্মী অভিজিৎ সরকার) খুন হয়েছিলেন মনে আছে। বিভিন্ন জায়গা থেকে ভিডিও এবং কলগুলি পাচ্ছিলাম। আমাদের কার্যকর্তাদের বাড়ি ভাঙা হচ্ছে। ..মারা হচ্ছে, পুরো রাজ্য জেনে গিয়েছিল। ওই সময়ের একটা ট্যুইট (পরমব্রত) ‘আজকে বিশ্ব রগড়ানি দিবস হিসেবে ঘোষিত করা হোক’। স্বস্তিকা মুখোপাধ্যায় সেটাকে এনডোর্সড করছেন। …এবং তারপরেই অভিজিৎ এর খুন হওয়া (বিজেপি কর্মী অভিজিৎ সরকার)। অবশ্যই তদন্ত হওয়া উচিত। পরমব্রত ও স্বস্তিকা, তাঁদের উপর তদন্ত হওয়া উচিত। …কালকে ওনার কুম্ভিরাশ্রু দেখলাম। উনি বলেছেন, ওনার ছেলের জন্য নাকি ওনাকে অনেক মুভমেন্ট করতে হয়েছে। ওনার ছেলের বয়স এক বছর। ট্যুইটটা ২০২১ সালের। উনি কি অ্যান্টিসিপেট করেছেন নাকি !? যে ওনার একটা বিয়ে হবে, বন্ধুর বউকে বিয়ে করবেন। বিয়ে করার পর, তার একটা বেবি হবে, ছেলে হবে ! আবারও বলছি এই মানুষগুলি শুধুই সুবিধা নেওয়ার জন্য থাকে। এবং এরা এরকমই। আমরা এই জায়গাতেই থাকব, অন্য কোথাও যাব না…কথাগুলি মনে আছে, সবই মনে আছে। 

মূলত, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায়,ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি'অভিযোগ দায়ের করা হয়েছে। একুশের ভোটের পরেই উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে গড়িয়াহাট থানায় নালিশ, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক বলে পোস্ট করেন পরমব্রত। ২০২১-এর ২ মে বিকেল ৪টা নাগাদ তৃণমূলের জয়ের পরেই পোস্ট। হোক হোক বলে সেই পোস্টে কমেন্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের। সেই ভোটের পরেই খুন হন অন্তত ৫০জন বিজেপি কর্মী-সমর্থক। পরমব্রতের পোস্টের ১ ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় অভিজিৎ সরকার খুন। এর পরেই একের পর এক বিজেপি কর্মী-সমর্থক খুন, নারী নির্যাতন। এই ধরনের বক্তব্য থেকে উৎসাহিত হয়ে গণহত্যা চালায় তৃণমূল।'



আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget