Annapurna Yojana: "এর পরে যদি আমাকে কেউ বলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি...", দলের কর্মীদেরই হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
BJP MLA Ashim Sarkar: হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, "আপনাদের আমি ৩ দিন সময় দিচ্ছি। যদি এর পরে আমাকে কেউ বলে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি। দায় বর্তাবে মণ্ডল সভাপতি, বুথ সভাপতিদের উপর।"

কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তিনি দলের কর্মীদের ৩ দিন সময় দিয়েছেন। বলেছেন, কোনও মণ্ডলে কোন মায়েরা যদি বলেন অন্নপূর্ণার টাকা পাননি, তাহলে সমস্ত দায় বিজেপির মণ্ডল সভাপতি ও বুথ সভাপতিদের। তাঁর বক্তব্য, যাঁরা পাওয়ার যোগ্য, যাঁদের চাকরি নেই, যদি এর পরও তাঁদের কেউ বলেন অন্নপূর্ণার টাকা পাননি, সব দায় বিজেপির বিজেপির মণ্ডল সভাপতি ও বুথ সভাপতিদের।
আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, "সমস্ত মণ্ডল সভাপতিদের কাছে একটা বার্তা আমি পৌঁছে দিচ্ছি। আপনাদের আমি ৩ দিন সময় দিচ্ছি। এর পর যদি কোনও মণ্ডলে কোন মায়েরা বলেন, অন্নপূর্ণায় টাকা পাইনি। যাঁরা টাকা পাওয়ার যোগ্য। যাঁদের বাড়িতে কোনও চাকরিবাকরি নেই। যাঁরা সত্যিই গরিব মানুষ। যাঁরা পাওয়ার যোগ্য। এমন কেউ যদি বলে আমি পাইনি। যদি এর পরে আমাকে কেউ বলে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি। সমস্ত দায় বর্তাবে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, শক্তি প্রমুখদের উপর।"
অন্যদিকে, ফর্ম ৬-এ বদল নিয়ে এবার নির্বাচন কমিশনের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সংবাদপত্র 'ইন্ডিয়ান এক্সপ্রেস' -এর একটি রিপোর্টে বলা হয়, ফর্ম ৬-এর যে পরিবর্তন নিয়ে আসা হয়েছিল, সেখানে সরকারের কোনও অনুমোদন নেওয়া হয়নি। যদিও নিয়ম বলে, ফর্ম ৬-এ কোনও পরিবর্তন করতে গেলে, সরকারের অনুমোদন নিতে হয়। অনুমোদন ছাড়া এই পরিবর্তন করা যায় না।
আরও পড়ুন: ভারত হারলেও নজর কাড়লেন সাহাল, ভাইরাল ব্রাজিলের ডিফেন্ডারকে ঘোল খাওয়ানোর মুহূর্ত
এই বিতর্কের পর নির্বাচন কমিশনের তরফে একটা প্রেস নোট দিয়ে গত ২৬ সেপ্টেম্বর দাবি করা হয়, ফর্ম ৬-এ যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের অনুমোদনের পরই করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টে SIR বিতর্ক নিয়ে মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেন, ফর্ম ৬-এর এই পরিবর্তনে সুপ্রিম কোর্ট কোনও অনুমোদন দেয়নি।
Before You Go
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ






















