এক্সপ্লোর

BJP: গোর্খাল্যান্ড ইস্যুতে নিজের দলকেই নিশানা বিজেপি বিধায়কের! বিধানসভায় অবস্থান

Gorkhaland: বিধানসভায় অবস্থানে বসলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে, গোর্খাল্যান্ড ইস্যুতে বিজেপির বিরুদ্ধেই সরব হলেন বিজেপি বিধায়ক। ফের একবার সামনে চলে এল পৃথক গোর্খাল্যান্ডের দাবি। বিধানসভায় এই দাবি তুলে অবস্থানে বসলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। পোস্টার হাতে এদিন, বিধানসভার অম্বেডকর মূর্তির সামনে অবস্থানে বসেন কার্শিয়ঙের বিধায়ক।

পোস্টারে লেখা, 'আমরা গোর্খারা পর পর ৩ বার বিজেপিকে লোকসভায় জিতিয়েছি। কারণ, তারা আমাদের ২টি রাজনৈতিক দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল। চলতি লোকসভার মেয়াদ আর মাত্র ৯ মাস, মাত্র একটি অধিবেশন বাকি রয়েছে। তাই, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি নয়, কাজ চাই।' কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা  বলেন, 'প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আমরা পূরণ করতে পারলাম না। আমি নিজেই প্রশ্ন করছি, কেন্দ্রকেও করছি, রাজ্য সরকারকেও করছি। আমি ডেলিবারেশন চাইছি।'           

পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘ কয়েক দশকের আন্দোলনের সাক্ষী পাহাড়। কখনও যার নেতৃত্বে দিয়েছিলেন GNLF-এর প্রতিষ্ঠাতা সুবাস ঘিসিং। কখনও গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা বিমল গুরুং। বাম জমানার শেষ দিকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। এই প্রেক্ষাপটেই ২০০৯ সালে বিজেপির সঙ্গী হয় গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের সমর্থনেই ২০০৯ থেকে একটানা দার্জিলিং লোকসভা আসনে জিতছে পদ্ম শিবির। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঁক এসেছে পাহাড়ের রাজনীতিতেও। বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি টেনেছে গোর্খা জনমুক্তি মোর্চা।         

বিধানসভা নির্বাচনের আগে, তৃণমূলকে সমর্থনের কথা বলে পাহাড়ে ফেরেন বিমল গুরুং। অন্যদিকে, মোর্চা ছাড়ার পরে একদা দলের সেকেন্ড ইন কমান্ড, GTA-র প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং এখন তৃণমূলে। এই অবস্থায়, এবার বিজেপি বিধায়কের মুখেই উঠল পৃথক গোর্খাল্যান্ডের দাবি।      

লোকসভা ভোটের আগে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে বিজেপি কী অবস্থান নেয়, সেদিকেই নজর সকলের।

কিছুদিন আগেই দার্জিলিংয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেখানে খুব ভাল ফল করেছে অনীত থাপার দল। তাদের সহযোগী ছিল তৃণমূলও। উল্টোদিকে জোট ছিল, যেখানে ছিল জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি এবং বিজেপি। তারপরেই এভাবে গোর্খাল্যান্ড ইস্যু উঠে এলে। অবশ্য এর আগেই বঙ্গভঙ্গের ইস্যু তুলেছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা।

আরও পড়ুন: ব্রাত্য বসুর রাম-বাম মন্তব্যের প্রতিবাদ, বিধানসভায় টানা জয় শ্রীরাম স্লোগান বিজেপি বিধায়কদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget