এক্সপ্লোর

No Confidence Motion: বিধানসভায় তুমুল বচসা, হট্টগোল, অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপি-র

Biman Banerjee: বিজেপি বিধায়করা শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট করেন। অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকও করেন শুভেন্দু।

কলকাতা: রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতা ঘিরে হুলস্থুল। বিরোধী দলনেতা এবং বিধানসভার অধ্যক্ষের মধ্যে বচসা। সেই নিয়ে আরও ঘোরাল হল পরিস্থিতি। একদিনও অপেক্ষা না করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপি। সোমবারই সেই প্রস্তাব জমা দিয়ে দিল তারা। 

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

সোমবার বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছু ক্ষণ ভাষণ চলার পর তাল কাটে। শুভেন্দুর অভিযোগ, তাঁর ভাষণ চলাকালীন বাধা দিতে থাকেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিধায়করাও গন্ডগোল বাধান। তাতে সেই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর বচসা বেধে যায় বলে বিধানসভা সূত্রে খবর। সেই নিয়ে তুলকালাম হয় পরিস্থিতি। 

এতে বিজেপি বিধায়করা শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট করেন। অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকও করেন শুভেন্দু। সেখানে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা জানা যায়। কিন্তু সোমবার রাতও গড়াল না, প্রস্তাব জমা দিয়ে দিল বিজেপি। মুখ্যমন্ত্রীর কথায় তাঁর বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে বলে দাবি শুভেন্দুর। অধ্যক্ষের তীব্র সমালোচনা করে তিনি। 

আরও পড়ুন: Mamata Banerjee: গরুকে আলিঙ্গন করতে কত টাকার ইনস্যুরেন্স? বলে দিলেন মমতা

কিন্তু এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "অনেক কিছু করতেে, জমা দিতেই পারে। কিন্তু কিছু নিয়ম আছে। নির্ধারিত সময় আছে। সেই অনুযায়ী বিধানসভা চলে। কোনও ব্যক্তি, দল বা কোনও পদের নির্দেশে বা অঙ্গুলিহেলনে বিধানসভা চলে না। আসুক অনাস্থা প্রস্তাব। আমরা দেখব।"

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজ্যপালের ভাষণের প্রেক্ষিতে বিধানসভায় জবাবী ভাষণ দিচ্ছিলেন শুভেন্দু। কিছু ক্ষণ তাঁর ভাষণ চলার পর তিনি অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তার পর শুভেন্দু এবং বিরোধী দলনেতারা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করার জন্য়ই শুভেন্দুর বিরুদ্ধে প্রস্তাব আনা হয়। তাপস রায় প্রস্তাবটি তোলেন।

শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাবের বিরোধিতা করেন খোদ মমতা!

কিন্তু প্রস্তাবের বিরোধিতা করেন মমতা। বিরোধী দলনেতা-সহ সকলের জন্য ক্ষমাপ্রার্থনা করেন তিনি। বলেন, "অধ্যক্ষের অপমান করা হয়েছে ঠিকই। আমি বিরোধী দলনেতা এবং সকলের হয়ে ক্ষমাপ্রার্থনা করছি।" তাতে অধ্যক্ষ জানান, মুখ্যমন্ত্রী যেহেতু ক্ষমা চেয়েছেন, তাই বিরোধী দলনেতার বিরুদ্ধে আপাতত প্রস্তাব গৃহীত হচ্ছে না। এর পরই প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget