এক্সপ্লোর

Mamata Banerjee: গরুকে আলিঙ্গন করতে কত টাকার ইনস্যুরেন্স? বলে দিলেন মমতা

Cow Hug Day: কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের অন্তর্গত প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরে চরমে উঠেছিল বিতর্ক

কলকাতা: সম্প্রতি কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের অন্তর্গত প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরে চরমে উঠেছিল বিতর্ক। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন গরুকে আলিঙ্গন করতে বলেছিল তারা। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয় দেশজুড়ে। সোশ্যাল মিডিয়াতেও বয়ে যায় মিমের বন্যা। পরে সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয় সংশ্লিষ্ট মন্ত্রকের তরফ থেকে। এবার ওই ইস্যুতে বিধানসভায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     

কী বললেন মমতা:
এদিন মুখ্য়মন্ত্রী বলেন, 'গরুকে আলিঙ্গন করতে গেলে যদি গুঁতিয়ে দেয়, ১০ লক্ষ টাকা ইনস্যুরেন্স করে দিন। এরপর মোষ নিয়ে ভাবুন, মোষের শিং গুলো বড় বড়। তবে আলিঙ্গন করলে কুড়ি লক্ষ টাকা ইনস্যুরেন্স করে দিন।' 

কেন ওই আবেদন করেছিল প্রাণীকল্যাণ বোর্ড:
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, ভারতীয় সংস্কৃতিতে, ভারতের গ্রামীন অর্থনীতিতে গরুর প্রভাব বিপুল। সেই কথা মাথায় রেখেই এমন বার্তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। দাবি করা হয়েছিল, Cow Hug Day-এর মাধ্যমে মানুষের মধ্যে খুশি ও আনন্দ ছড়ানো যাবে। গরুকে 'কামধেনু', 'গোমাতা' বলে সম্বোধন করা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে তুলে আনা হয়েছে বৈদিক যুগের প্রসঙ্গও। পশ্চিমি সভ্যতার কারণে বৈদিক প্রথা বিলুপ্ত হয়েছে। ভারতীয় নানা প্রথা ভুলে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

তা নিয়ে তুমুল আলোড়ন হয়েছিল রাজ্য-রাজনীতিতে। কুণাল ঘোষের কটাক্ষের পাল্টা তোপ দেগেছিলেন শমীক ভট্টাচার্য। পরে এই বিষয়টি নিয়ে ট্যুইটে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং মহুয়া মৈত্র। মোদি মন্ত্রিসভার মন্ত্রীরা অবশ্য় বিতর্কের মধ্য়েও এই নির্দেশিকার পক্ষেই ব্য়াট ধরেছিলেন।

অন্য বিষয়েও সরব:
এদিন বিধানসভায় বক্তব্য রাখার সময় একাধিক বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রসঙ্গে উঠে আসে বিশ্বভারতী প্রসঙ্গও। সম্প্রতি জমি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) সঙ্গে তুমুল টানাপড়েন চলছে নোবেলজয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) মধ্যে। তা নিয়ে এর আগেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমে গিয়ে অর্মত্য সেনের সঙ্গে দেখা করে তাঁর হাতে জমির দলিল তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিধানসভাতেও তা নিয়ে সরব হলেন তিনি।মমতা বলেন, 'অমর্ত্য সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে! আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম।' বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগও করেন মমতা।       

আরও পড়ুন:  'বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই-ভাইয়ের বউকে', কাকে নিশানা মমতার?

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget