এক্সপ্লোর

Abhijit on Tapasi Mondal: তাপসীর TMC যোগে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, বললেন, 'জঞ্জাল এবার ভাগাড়ে গেছে..' !

Abhijit Gangopadhyay Attacks Tapasi Mondal : তাপসী মণ্ডলের দলবদলের পিছনে অন্য়তম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদর সঙ্গে বিবাদ? তাপসীর TMC যোগে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

 বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। প্রকাশ্য়ে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন। এই পরিস্থিতিতে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে আরও চড়া হল সেই সংঘাতের সুর। তাপসী মণ্ডল বললেন, উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে জেতার পর, বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বললেন, 'জঞ্জাল এবার ভাগাড়ে গেছে!' 

হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল দাবি করছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্য়ে বিজেপির বিভাজনের রাজনীতিই মূল কারণ। হলদিয়া  তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক  তাপসী মণ্ডল বলেছেন, প্রগতিশীল বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। পাল্টা অনেকেরই প্রশ্ন, বিজেপি তার জন্ম থেকে শুরু করে আজ অবধি তারা তো কট্টর হিনদুতবের রাজনীতির পথেই হেঁটেছে! আজ বিজেপি নতুন এমন কী করল, যে তাপসী মণ্ডল চমকে উঠলেন? ২০২০ সালে তিনি যখন বিজেপিতে যোগ দেন, তখন তিনি জানতেন না, বিজেপি কী ধরনের রাজনীতি করে? নাকি তাপসী মণ্ডলের দলবদলের পিছনে অন্য়তম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ?

সম্প্রতি যা চরম আকার নেয়। ১৬ ফেব্রুয়ারি, হলদিয়ায় RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের একটি সভা ছিল। যেখানে আমন্ত্রণই জানানো হয়নি ভারতীয় জনতা মজদুর সেল বা BJMC নামে একটি পৃথক শ্রমিক সংগঠনকে। যে সংগঠনটি তৈরি হয়েছিল বিধায়ক তাপসী মণ্ডলের উদ্যোগে। এই নিয়ে, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দ্বন্দ্ব চরমে ওঠে। তমলুকের বিজেপি সাংসদ   অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, BMS-এর উপর যাঁরা নির্ভর করেন তাঁদেরকে ভেঙে ওই BJMC না কী...সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদেরই দলের দু’-একজন নেত্রী স্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। এটা প্রতারণামূলক একটা সংস্থা।
 
তাপসী মণ্ডল বলেন, 'MP মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ, কী...এগুলো উনি এখনও জানেন না।' অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ, তারমধ্য়েই পড়ে হলদিয়া। আর এখানকারই বিধায়ক তাপসী মণ্ডল। আর শিল্প শহর হলদিয়ায় শ্রমিক সংগঠনের রাশ সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বিবাদই কি তাপসী মণ্ডলের বিজেপি ছাড়ার অন্য়তম কারণ?  তমলুকের বিজেপি সাংসদ   অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,' কিছু কিছু জঞ্জাল...। ওঁরা বিজেপিতে যে দুর্নীতি চালাচ্ছিলেন, আমি বহুদিন নজর রেখেছিলাম। অন্য যারা সৎ মানুষ আছেন, ওরা বড়লোক নন, মধ্যবিত্ত সৎ জীবনযাপন করেন, দেখেছেন, হলদিয়ায় ইউনিয়ন নামে পয়সা নেওয়া, মালিকপক্ষ থেকে টাকা নেওয়া। এই কাজ বন্ধ করা দরকার। বিএমএস সক্রিয় হয়।'

 হলদিয়া  তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সাংবাদিক বৈঠকে বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাংসদ হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা দল (বিজেপি) দিয়েছে, জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওঁকে (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাই বাইরে থেকে গিয়ে, সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা সভাপতির সঙ্গে বা অন্যান্য দলীয় কর্মীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তাঁর স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাঁকে সামনে রেখে, আমি মনে করি তারমধ্যে থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। 

আরও পড়ুন , হঠাৎ অসুস্থ সৌগত রায়, নেওয়া হল দিল্লির হাসপাতালে !

তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পার্টি অফিসের ব্যানার থেকে তার ছবি কেটে সরিয়ে দিলেন বিজেপি নেতাকর্মীরা। সেগুলো বাইরে এনে পুড়িয়েও দেওয়া হয়। এমনকি মিষ্টি বিতরণও করেন বিজেপির নেতাকর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget