এক্সপ্লোর

Abhijit Ganguly: লোকসভার শপথে তৃণমূলের মুখে 'জয় বাংলা', কনজাঙ্কটিভাইটিস বলে কটাক্ষ অভিজিতের

Abhijit on TMC: মঙ্গলবার ১৮তম লোকসভায় শপথ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেব, মালা রায়রা।

কলকাতা: বিচারপতির আসনে আসীন থাকাকালীনই তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। রাজনীতিতে পদার্পণের পরও বার বার বিতর্কে জড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একবার ফের খবরের শিরোনামে তিনি। সংসদে শপথ নেওয়া তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশে শ্লেষ দাগলেন তিনি। (Abhijit Ganguly) সংসদের বাইরে দাঁড়িয়েই তৃণমূল সাংসদদের নিশানা করলেন অভিজিৎ। 

মঙ্গলবার ১৮তম লোকসভায় শপথ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেব, মালা রায়রা। শপথবাক্য পাঠের পর ধনবাদ জানাতে গিয়ে দল এবং দলনেত্রীকে স্মরণ করেন কেউ কেউ। শপথবাক্য শেষ করেন 'জয় বাংলা' স্লোগান দিয়ে। সেই নিয়েই তৃণমূল সাংসদদের তীব্র কটাক্ষ করেছেন অভিজিৎ। (Abhijit on TMC)

সংসদের বাইরে দাঁড়িয়ে এ নিয়ে মুখ খোলেন অভিজিৎ। সেই সময় তাঁর পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী-সহ অন্যরা। সেখানে অভিজিৎ বলেন, "জয় বাংলা একটা অসুখের নাম জানেন তো! কনজাঙ্কটিভাইটিস। আমরা যখন ছোট ছিলাম, '৭১ সালে বহু লোকের কনজাঙ্কটিভাইটিস হয়েছিল। তখনই জয় বাংলা নামটি তৈরি। কারও চোখ দিয়ে জল পড়ার সময় হয়েছে হয়ত!"

আরও পড়ুন: CV Ananda Bose: শপথ নিয়ে টানাপোড়েন, বিধানসভার সিঁড়িতে অপেক্ষায় সায়ন্তিকা-রেয়াত, রাজ্যপাল দিল্লি চললেন

রাজ্যে বিজেপি-র বিরুদ্ধেই 'জয় বাংলা' স্লোগানের সূচনা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'জয় শ্রীরাম', 'ভারত মাতা কি জয়' বলা এবং বলানো নিয়ে যখন বিতর্ক বাধে, সেই সময় বাংলা এবং বাংলার মানুষকে সামনে রেখে তিনি নয়া স্লোগান বাঁধেন। বহিরাগত বলে বিজেপি-কে দাগিয়ে দেওয়ার ক্ষেত্রেও তৃণমূলের হাতিয়ার হয়েছে ওই স্লোগান। নির্বাচনী প্রচারে এর ব্যবহারও চোখে পড়েছে।

সেই থেকে সরকারি অনুষ্ঠান হোক বা দলের মিটিং-মিছিল, তৃণমূল নেতাদের মুখে 'জয় বাংলা' স্লোগান শোনা গিয়েছে বার বার। মঙ্গলবার সংসদেও তার অন্যথা হয়নি। শপথবাক্য পাঠের পর দলের সাংসদরা বাংলার নামে জয়ধ্বনি দিতে 'জয় বাংলা' স্লোগান তোলেন। আর সেই নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিজিৎ। কনজাঙ্কটিভাইটিসের সঙ্গে স্লোগানের তুলনা করার পাশাপাশি, কারও চোখের জল ফেলার সময় এসেছে বলে যে মন্তব্য করেন তিনি, তাও ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ নিয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। তবে সোশ্যাল মিডিয়ায় অভিজিতের সমালোচনা করেছেন কেউ কেউ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget