এক্সপ্লোর

Arjun Singh Update: শুধু দলই নয়, সোশ্যাল মিডিয়াতেও নিজের ছবি পাল্টে ফেললেন অর্জুন সিংহ

Arjun Singh Tmc Join: ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি বিজেপি ছেড়েছিলেন তিনি। তিন বছর বাদে ২০২২ সালের ২২ মে ফিরলেন নিজের পুরনো দলে।

কলকাতা: সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরলেন অবশেষে। বিজেপি থেকে তৃণমূলে ঘর ওয়াপসি হল অর্জুন সিংহের (Arjun Singh)। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি বিজেপি ছেড়েছিলেন তিনি। তিন বছর বাদে ২০২২ সালের ২২ মে ফিরলেন নিজের পুরনো দলে। শুধু শিবির বদলানোই নয়, অর্জুন তৃণমূলে যোগ দিয়েই বদলে ফেললেন নিজের ফেসবুক ও সোশ্য়াল মিডিয়ার ছবিও। 

অর্জুনের ফেসবুক পেজেও পরিবর্তনের হাওয়া

এদিন ক্যামাক স্ট্রিটে নিজের অফিসে দলের ভাবী 'উত্তরসূরি' অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজে দাঁড়িয়ে থেকে দলে ফেরালেন পুরনো সৈনিককে। ব্যারাকপুরের সাংসদ এরপরই নিজের ফেসবুক পেজে প্রোফাইল ছবি পাল্টে ফেলেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সেই দলের উত্তরীয় পরা ছবি দিয়েছেন অর্জুন। কভার ছবিতে দেখা যাচ্ছে যে অভিষেক অর্জুনকে যেই মুহূর্তে তৃণমূলের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। 

তৃণমূলে ফিরলেন অর্জুন

২০১৯-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে থেকে টিকিট পাওয়া নিয়ে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতান্তর দেখা দেয় অর্জুনের। জন্মলগ্ন থেকে যে দলের সঙ্গে যুক্ত, যে দলের জন্য 'বাহুবলী' ভূমিকায় অবতীর্ণ হওয়া তাঁর, তাদের কাছ থেকে 'প্রাপ্য' সম্মান না পেয়ে কার্যতই আঁতে ঘা লাগে অর্জুনের। তাই কোও রকম সাধাসাধিতে না গিয়ে বিজেপি-তে গিয়ে ওঠেন। গেরুয়া দাপটের জোর তো ছিলই, নিজের প্রতাপও কিছু কম ছিল না অর্জুনের। ফলে একরকম হেসেখেলেই ব্যারাকপুর থেকে জয়ী হন তিনি। 

কিন্তু যে প্রতাপের জন্য এক সময় তাঁকে লুফে নিয়েছিল বিজেপি, সেখানে সমাদর তো দূর, দিল্লির অঙ্গুলিহেলন ছাড়া একচুল নড়ারও অনুমতিও পাননি বলে অভিযোগ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। একসময় তৃণমূলের হয়ে ভোটের ময়দানে দাপিয়ে বেড়াতে দেখা যেত যে অর্জুনকে, নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননদের পাশে পার্শ্বচরিত্র হিসেবেও মুখ দেখানোর সুযোগ পাননি তিনি। বরং তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী পদ্মশিবিরে গিয়ে যেটুকু হাঁকডাক করতে পেরেছেন, তার সিকিভাগও করতে পারেননি অর্জুন। 

সেরা শিরোনাম

Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
Sarbori Mukherjee: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদল? দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, গণস্বাক্ষর সংগ্রহের প্রস্তুতি
এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদল? দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, গণস্বাক্ষর সংগ্রহের প্রস্তুতি
Train Cancelled: রেললাইনে ধস, বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল ?
রেললাইনে ধস, বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল ?
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও

ভিডিও

Abhishek Banerjee Office Vandalism | তৃণমূল দফতরে 'হামলা', এবার মুখ খুললেন Derek O'Brien
Vande Mataram Yatra in JU | সংস্কৃতির 'মেলবন্ধনে' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম মিছিল
Vande Mataram Yatra in JU | 'গৌরব ফেরাতে' ABVP-এর উদ্যোগে যাদবপুরে 'বন্দে মাতরম যাত্রা'
Baruipur Incident | ৫৭ দিনের মাথায় বারুইপুরকাণ্ডে ৭০০ পাতার চার্জশিট জমা
Camac Street Row | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার হাজিরা দিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget