এক্সপ্লোর

Dilip Ghosh: 'এটা কি কোনও ভাল উদাহরণ?' মিমিক্রিকাণ্ডে তোপ দিলীপের

Dilip Ghosh On Kalyan Banerjee: ১৯ ডিসেম্বর, বিরোধী সাংসদরা যখন প্রতিবাদে সামিল হন, তখন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

কলকাতা: মিমিক্রিকাণ্ডে তোলপাড় দেশ। উপ রাষ্ট্রপতিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মিমিক্রির ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে। তাঁর মন্তব্য , “সব কিছুর একটা সীমা থাকা উচিত।’’

কল্যাণকে কড়া ভাষায় আক্রমণ দিলীপের: ভারতীয় রাজনীতিতে এখন তর্কযুদ্ধের অন্যতম বিষয় মিমিক্রি। একদিকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় এবং আরেকদিকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ। এদিন দিলীপ ঘোষ বলেন, “মানুষের বয়সের এবং শিক্ষার সঙ্গে পরিবর্তন আসে। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কার সম্পর্কে কোথায় কী বলছেন! সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়ত ওঁরা হারিয়ে ফেলেছেন। প্রতিনিয়ত এরকম কেন ঘটছে? এটা কারও জীবন পদ্ধতি হতে পারে। সমাজ কি এটা মেনে নেবে? আমাদের পরের প্রজন্মের কাছে এটা কি কোনও ভাল উদাহরণ?''                        

তরজার শুরুটা হয়েছিল, সংসদের স্মোককাণ্ডের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হওয়া বিরোধী সাংসদদের ১৪৬ জনকে সাসপেন্ড করা নিয়ে। ১৯ ডিসেম্বর, বিরোধী সাংসদরা যখন এই নিয়ে প্রতিবাদে সামিল হন, তখন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গোটা বিষয়টি নিয়ে রাজ্যসভায় বেজায় অসন্তোষ প্রকাশ করেন জগদীপ ধনকড়। তিনি বলেছিলেন, “জগদীপ ধনকড়ের যতই অপমান করুন না কেন, আমার কোনও চিন্তা নেই। আমি নিজের পরোয়া করি না। কিন্তু, আমি এটা বরদাস্ত করব না।’’ যদিও তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় ফের বুঝিয়ে দিয়েছেন, মিমিক্রি-বিতর্কে তিনি নিজের অবস্থানে অনড়। সেই সঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আজকে বিরোধী দলের কাউকে বললে গলার স্বর আপনি কণ্ঠস্বর রুদ্ধ করে দেন। নরেন্দ্র মোদিকে আপনাকে তেল দিতে হবে আসল কথা হচ্ছে তাই... মত প্রকাশের অধিকার, আমার মৌলিক অধিকার। মিমিক্রি আমার অধিকার, কেউ তা ধ্বংস করতে পারে না। জেলে পুরলেও আমার প্রতিবাদ বন্ধ হবে না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: এবছর আর শীত ফেরার সম্ভাবনা নেই, পুবালি হাওয়ার দাপট দক্ষিণবঙ্গে

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget