এক্সপ্লোর

BJP দরজা খুললেই ঘর-খালি তৃণমূলের? অপেক্ষায় এতজন তৃণমূল MP? কাদের কথা বললেন সৌমিত্র খাঁ?

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি,   'কেন্দ্রীয় বিজেপি ও রাজ্য নেতৃত্ব , শুভেন্দু বাবু ও শমীক দা যদি দরজা খুলে দেয়...'

কৃষ্ণেন্দু অধিকারী, পূর্ণেন্দু সিংহ, কলকাতা : নতুন সরকার শপথ নিতেই একদিকে যেমন একের পর এক  প্রকল্প ঘোষিত হচ্ছে, তেমনই আইনশৃঙ্খলা কড়া করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই মধ্য়ে জল্পনা তৈরি হচ্ছে, দ্রুত কি রাজ্য়ের রাজনৈতিক সমীকরণও পাল্টাতে চলেছে?  তৃণমূলের মধ্য়েই দুটি গোষ্ঠী তৈরি হতে পারে?

 বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি,   'কেন্দ্রীয় বিজেপি ও রাজ্য নেতৃত্ব , শুভেন্দু বাবু ও শমীক দা যদি দরজা খুলে দেয়, ২০ জন সাংসদ আসতে প্রস্তুত' । অর্থাৎ বিজেপি দরজা খুললেই, তৃণমূলের ২০ জন সাংসদ পা বাড়িয়েই আছেন আসার জন্য । 

 বুধবার মুখ্য়মন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার-সহ ৬ জন তৃণমূল বিধায়ক। আপাত দৃষ্টিতে দেখলে এর মধ্য়ে কোনও অস্বাভাবিকত্ব নেই। এটাই স্বাভাবিক ! দেশের অন্য়ান্য় রাজ্য়ে উন্নতির জন্য় শাসক-বিরোধী একমঞ্চেই বসে। কিন্তু পশ্চিমবঙ্গে তা হয়না। তাই এই দৃশ্য় অনেককেই চমকে দিয়েছে। 

অন্যদিকে কল্যাণীর সেই প্রশাসনিক সভার পর, বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে।
উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি ও আগামী দিনের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়, এবং এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত। 

 ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকবেন।  প্রায় মিনিট পনেরো এখানে ছিলেন দুই তৃণমূল বিধায়ক। এই তো  ক'দিন আগেই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ সাক্ষাৎ রাজ্য় রাজনীতিতে জল্পনা তৈরি হয়। এর আগে, দলীয় বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সামনেই দাবি করেছিলেন, ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গির খানকে বহিষ্কার করা হোক। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পুরনো মন্তব্য়ের প্রসঙ্গও টেনে এনেছিলেন তিনি। জাহাঙ্গির খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলেছিলেন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাও। সেইসঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন তিনি। আর তারপর মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সেই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কিছু কি তাহলে ঘটতে চলেছে? 

সেরা শিরোনাম

Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget