এক্সপ্লোর

Soumitra Khan: আইসি-কে প্রকাশ্যে হুমকি, অশালীন মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র

আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব, তারপর কী ব্যবস্থা করা যায় দেখব বলে হুমকি। বিজেপি সাংসদের অশালীন মন্তব্য়ের প্রেক্ষিতে তুঙ্গে বিতর্ক। 

বাঁকুড়া: ফের পুলিশকে তুই-তোকারি করে অশালীন মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর। বাঁকুড়ার সোনামুখী থানার আইসি-কে প্রকাশ্যে হুমকি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব, তারপর কী ব্যবস্থা করা যায় দেখব, বলে হুমকি। বিজেপি সাংসদের অশালীন মন্তব্য়ের প্রেক্ষিতে তুঙ্গে বিতর্ক। 

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে পাল্টা হুঙ্কার দেন বিজেপি সাংসদ (BJP MP Saumitra Khan) সৌমিত্র খাঁর। বললেন, 'দল বললে দিল্লিতে (Abhishek Banerjee Delhi Residence) ২ মিনিটে ওর বাড়িটা উৎখাত করে দিতে পারি। কিন্তু বিজেপি তা করতে চায় না।' পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)। বলেছেন,'বাড়াবাড়ি করলে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড রাখবেন। বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেব।'

 

যা দাবি বিজেপি সাংসদের...
সৌমিত্রর বক্তব্য, 'আমার মনে হয়, অভিষেক গোটা বাংলার মানুষকে দেখাতে চাইছেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি দখল করতে যাচ্ছেন। সাধারণ মানুষ যদি ভোট দিতে আসেন তা হলে বাড়ি ঘেরাও করা হবে, এটা একরকম হুঙ্কার। আমরা দলের নির্দেশ এলে দিল্লিতে ওঁর বাড়িটা দুমিনিটে উৎখাত করে দিতে পারি। কিন্তু বিজেপি তা করতে চায় না।' জবাবে কুণাল ঘোষ বলেন, 'নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী। এটি একটি প্রতীকী ঘেরাও কারণ রাজবংশী মেরে রাজবংশী প্রেমের প্রতিবাদ হচ্ছে। আর অভিষেকের বাড়ি যাব ইত্যাদি বলছেন? আপনারা কোনটা বাকি রেখেছেন?' এর পরেই স্বাস্থ্যসাথী কার্ডের প্রসঙ্গ শোনা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়। বস্তুত এদিন সকাল থেকেই নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিতে। বঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও হবে।

বিবাহ বহির্ভূত সম্পর্কে দাম্পত্যে ফাটল: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁর দাম্পত্যে ফাটলের খবর প্রকাশ্যে এসেছিল আগেই। বাঁকুড়া আদালতে (Bankura Court) বিবাহ বিচ্ছেদের মামলায় (Divorce Case) হাজিরা দিয়ে এমনই দাবি করেছিলেন সৌমিত্র খাঁর (Soumitra Khan) স্ত্রী, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। এই প্রসঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের জবাব দিয়ে বলেন, জীবন বহমান নদীর মতো। থেমে থাকে না।


'ত্রিকোণ' অভিযোগ সুজাতার

ত্রিকোণ সম্পর্কের অভিযোগ উঠেছে! আর তাকে কেন্দ্র করে ফের চর্চায় আসেন দুই রাজনীতিক দম্পতির সম্পর্কের রসায়ন, বর্তমানে যাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় হাজিরা দিতে এসেছিলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ ও তৃণমূল (TMC) নেত্রী সুজাতা মণ্ডল। সেখানেই সুজাতা  দাবি করেন, ত্রিকোণ টানাপোড়েনের কারণেই তাঁর সঙ্গে সৌমিত্রর বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জেনে ফেলায়, তিনি হুমকি ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেছেন সুজাতা। তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের অভিযোগ, 'আমি থাকতে থাকতে আমার স্বামী, অন্য নারীকে নিয়ে ঘর বাঁধা শুরু করেছে।' 

সুজাতার অভিযোগ, 'উনি নাকি সংবিধান প্রণেতা ! উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট! যিনি ডিভোর্স না হয়েও পেজে লিখে রাখেন ডাইভোর্সড ! আজকে আমার মনে হল, তিনি যে তৃতীয় নারীকে আমি থাকতে থাকতে ঢুকিয়েছেন, যার জন্য উনি ডিভোর্সের অ্যাপ্লাই করলেন, প্রথম তো উনিই ডিভোর্সের অ্যাপ্লাই করেছিলেন, ২০২২ এর ২৩ জানুয়ারি। আমার মনে হল ঠিক আছে, তুমি তো ঠকালে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget