এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : শুভেন্দুর নেতৃত্বে এগোতে তৈরি বিজেপি কর্মীরা, সাঁতরাগাছিতে গার্ড রেল, জিটি রোডে ব্যারিকেড

৬ কিলোমিটার দূরত্বে হাওড়ার বেলেপোলেই আটকে দেওয়া হচ্ছে কলকাতামুখী সব গাড়ি। শুধুমাত্র পুলিশের গাড়ি ও অ্যাম্বুল্যান্সে ছাড়।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সুনীত হালদার , হাওড়া :  বিজেপির নবান্ন অভিযান  ( BJP Nabanna Abhijan ) ঘিরে তত্পর পুলিশ।

মিছিল ও যাত্রী হয়রানি
৬ কিলোমিটার দূরত্বে হাওড়ার বেলেপোলেই আটকে দেওয়া হচ্ছে কলকাতামুখী সব গাড়ি। শুধুমাত্র পুলিশের গাড়ি ও অ্যাম্বুল্যান্সে ছাড়। এর জেরে হাওড়ায় ভীষণ সমস্যায় নিত্যযাত্রীরা। 

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। 

জিটি রোডের ওপর ব্যারিকেড 
হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় থাকছে ত্রিস্তরীয় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস। মোতায়েন থাকবেন প্রায় ২ হাজার পুলিশকর্মী।

 পঞ্চায়েত ভোটের আগে, এই কর্মসূচিতে ভর করে, পালে হাওয়া টানতে মরিয়া গেরুয়া শিবির। মঙ্গলবার তিন দিক থেকে বিজেপির মিছিল আসবে নবান্নের দিকে। 

  • কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ। 
  • হাওড়া ময়দান থেকে আসা মিছিলের সামনে থাকবেন সুকান্ত মজুমদার।
  • শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে।


 লড়াই হবে লড়াই : সুকান্ত
সাত সকালেই জেলা জেলা থেকে এসে পৌঁছচ্ছে বিজেপি কর্মীরা। হাওড়ায় সকালেই এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে দিকে দিকে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, তার মধ্যেই যাঁরা হাওড়া এসে পৌঁছেছেন, তাঁদের ধন্যবাদ জানালেন সুকান্ত। বললেন, ' চারিদিকে পুলিশ দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ সরকার বিজেপির ভয়ে থরহরি কম্প। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই বিজেপির নবান্ন অভিযান  আটকানোর চেষ্টা করে যাচ্ছেন। ... লড়াই হবে লড়াই ! '

                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates : পালানোর চেষ্টা ব্যর্থ ! বড় অভিযোগে আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক
পালানোর চেষ্টা ব্যর্থ ! বড় অভিযোগে আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক
Trinamool Controversy: দুর্নীতি থেকে জালিয়াতি, 'হুইসল ব্লোয়ার' সন্দীপন, ঋতব্রত বলছেন, 'কাউকে তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে'
দুর্নীতি থেকে জালিয়াতি, 'হুইসল ব্লোয়ার' সন্দীপন, ঋতব্রত বলছেন, 'কাউকে তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে'
TMC News: ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খানখান হওয়ার পথে? কেন এই প্রশ্ন উঠছে?
ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খানখান হওয়ার পথে? কেন এই প্রশ্ন উঠছে?
DA Update : বাজেটে এবার DA নিয়ে বড় ঘোষণা? সরকারি কর্মী সংগঠনগুলিকে কী কথা দিলেন মুখ্যমন্ত্রী?
বাজেটে এবার DA নিয়ে বড় ঘোষণা? সরকারি কর্মী সংগঠনগুলিকে কী কথা দিলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget