এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : দিলীপ-সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল, অবরুদ্ধ হতে পারে কোন কোন রাস্তা ?

BJP Rally : বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে বাঁশ, গার্ডরেল, অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড

হিন্দোল দে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিক : আজ বিজেপির (BJP) নবান্ন অভিযান (Nabanna Abhijan)। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় থাকছে ত্রিস্তরীয় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস। মোতায়েন থাকবেন প্রায় ২ হাজার পুলিশকর্মী।

দুর্নীতি-ইস্যুতে মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচিতে ভর করে পালে হাওয়া টানতে মরিয়া গেরুয়া শিবির। মঙ্গলবার তিন দিক থেকে বিজেপির মিছিল আসবে নবান্নের দিকে। কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ। হাওড়া ময়দান থেকে আসা মিছিলের সামনে থাকবেন সুকান্ত মজুমদার। আর  শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। বিজেপি যখন মিছিল করে নবান্ন অবধি পৌঁছোতে মরিয়া, তখন পুলিশও মিছিল আটকাতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে বাঁশ, গার্ডরেল, অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড। 
 
দিলীপ ঘোষের নেতৃত্বে প্রথম মিছিল, কলেজ স্কোয়ার থেকে M G রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ রোড হয়ে এগোনোর কথা। পুলিশ সূত্রে খবর, এই মিছিলকে আটকাতে, হাওড়া ব্রিজে ওঠার মুখে থাকবে ত্রিস্তরীয় ব্যারিকেড। হাওড়া ময়দানের দিক থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে আসা মিছিলকে আটকাতে সেখানেই ব্যারিকেড রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল সাঁতরাগাছি থেকে আসবে সাঁতরাগাছি ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে, তাকে আটকানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র‍্যাম্পের প্রত্যেকটিতে মোতায়েন থাকবে পুলিশ।

বিজেপির নবান্ন অভিযানের জন্য, মঙ্গলবার কলকাতা পুলিশের প্রায় দু’হাজার কর্মী মোতায়েন থাকবেন। ১৮ জন ডেপুটি কমিশনার, ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইন্সপেক্টর , ৫ জন জয়েন্ট পুলিশ কমিশনার, স্পেশাল পুলিশ কমিশনার-সহ, একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তা দায়িত্বে থাকবেন। এছাড়া ৫টি জল কামান, দু’টি বজ্র এবং কাঁদানে গ্যাসও প্রস্তুত রাখা হবে। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত পুলিশ। এপ্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ১০০ জন আইপিএসকে নামানো হয়েছে আটকানোর জন্য। আমরা শান্তিপূর্ণ করব, পুলিশকেও সেই খেয়াল রাখতে হবে।

অবরুদ্ধ হতে পারে কোন কোন রাস্তা ?

মঙ্গলবার কাজের দিন। বিজেপির কলেজ স্কোয়ারের কর্মসূচি ঘিরে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই উত্তর শহরতলি থেকে, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে আসা, হাওড়ামুখী গাড়িগুলিকে মহাত্মা গাঁধী রোডের বদলে বি বি গাঙ্গুলি স্ট্রিট, স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশের তরফে জারি করা ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ স্ট্রিট, এম জি রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার সময় বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ির অভিমুখ। সকাল ১১ থেকে বেলা ৩টের মধ্যে, কলেজ স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে ওই সময় লেনিন সরণি, মৌলালি, এজেসি বোস রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বেলা ১২টা থেকে বিজেপির কর্মসূচি শেষ না হওয়া অবধি, এম জি রোডের বদলে এপিসি রোড, এজেসি বোস রোড ব্যবহার করা যাবে। ধরা যাবে শিয়ালদা ফ্লাইওভার, আমহার্স্ট স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট কিংবা সেন্ট্রাল অ্যাভিনিউ। একই সময়ে স্ট্র্যান্ড রোডের বদলে কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি চলাচল করতে পারে। নয় তো কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ হয়ে ধরা যেতে পারে রেড রোড। সকাল ৮টা থেকে কর্মসূচি শেষ না হওয়া অবধি, দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে নিত্যযাত্রীদের। সেক্ষেত্রে এজেসি বোস রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহরু রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ব্যবহার করা যাবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget