এক্সপ্লোর

BJP : এবার বঙ্গ বিজেপিতেও সাংগঠনিক রদবদল, পাল্টে দেওয়া হল ১১ জন জেলা সভাপতিকে

Organizational Change in Bengal BJP : বিধায়কদের মধ্যে মাত্র ২ জনকে এতদিন পর্যন্ত জেলা সভাপতির পদে রাখা হয়েছিল। সেই সংখ্যাটাও বাড়ানো হয়েছে

দীপক ঘোষ, কলকাতা : লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি জাতীয় স্তরে বিজেপি-র (BJP) সাংগঠনিক রদবদল করা হয়েছে। আর এবার বঙ্গ বিজেপিতেও সাংগঠনিক রদবদল (Organizational Change in Bengal BJP) করা হল। বদল জেলা সংগঠনেও। পাল্টে দেওয়া হল বিজেপির ১১ জন জেলা সভাপতিকে।

কী কী পরিবর্তন হল ?

রাজ্যে সাংগঠনিক ক্ষেত্রে দু'টি পরিবর্তন করা হয়েছে। একটি হল, এতদিন বিজেপির সাংগঠনির জেলার সংখ্যা ছিল ৪১টি। ২টি সাংগঠনিক জেলা বাড়ানো হয়েছে। অর্থাৎ, এখন মোট সাংগঠনিক জেলার সংখ্যা হল ৪৩। মুর্শিদাবাদে এতদিন পর্যন্ত ২টি সাংগঠনিক জেলা ছিল- উত্তর মুর্শিদাবাদ ও দক্ষিণ মুর্শিদাবাদ। সেটাকে ভেঙে তিনটি করা হয়েছে। যোগ করা হল- জঙ্গিপুর সাংগঠনিক জেলা। নতুন এই জেলার সভাপতি হয়েছেন ধনঞ্জয় ঘোষ। আর একটি সাংগঠনিক জেলা বাড়ানো হয়েছে। সেটি হচ্ছে- যাদবপুর সাংগঠনিক জেলা। নতুন এই জেলার সভাপতি হয়েছেন- কুন্তল চৌধুরী।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এতদিন এই যে ৪১টি সাংগঠনিক জেলা ছিল, তার মধ্যে ১১ জন জেলা সভাপতির পদে পরিবর্তন করে দেওয়া হয়েছে। অর্থাৎ, মোট ১১ জন জেলা সভাপতিকে পাল্টানো হল। 

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল, বিধায়কদের মধ্যে মাত্র ২ জনকে এতদিন পর্যন্ত জেলা সভাপতির পদে রাখা হয়েছিল। সেই সংখ্যাটা বাড়িয়ে সাত করা হল। অর্থাৎ, আরও পাঁচ জন বিধায়ককে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার সভাপতি হলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তাপসী মণ্ডল, অমরনাথ শাখা, অরূপ কুমার দাস ও বিমান ঘোষকে দেওয়া হল জেলা সভাপতির দায়িত্ব।

সম্প্রতি বাংলা থেকে দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁদের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, বাংলায় বিজেপি-র রোডম্যাপ তৈরির জন্য পর পর দু'দিন বৈঠক হয়।

আরও পড়ুন ; জাতীয় স্তরে BJP-র সংগঠনে বড় ধরনের রদবদল, বাদ পড়লেন দিলীপ, বাংলা থেকে একজনেরই নাম শুধু

তার পর পরই জাতীয় স্তরে সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। প্রকাশ করা হয় নতুন তালিকা। তাতে বাদ পড়েন দিলীপ ঘোষ। দলের সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন তিনি। সেই পদ খোয়ান । সংশ্লিষ্ট তালিকায় বাংলা থেকে একমাত্র নাম ছিল অনুপম হাজরার। দলের সচিব হিসাবে নাম ছিল তাঁর। যদিও দিলীপ এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন, "আগামী বছর লোকসভা নির্বাচনে লড়বেন যাঁরা, তাঁদের নাম রাখা হয়নি তালিকায়, যাতে নিজের নির্বাচনী কেন্দ্রে মনোনিবেশ করতে পারেন তাঁরা।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget