এক্সপ্লোর

Dilip Ghosh: দিলীপ-মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি, মুখ খোলায় নিষেধাজ্ঞা দলের

BJP Central Leadership: দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠি দিয়ে বার্তা। সূত্রের খবর, জেপি নাড্ডার নির্দেশেই চিঠি পাঠানো হয়েছে।


বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: একের পর এক মন্তব্য-বিতর্কে দিলীপকে ‘সেন্সর’ করল বিজেপি (BJP)। দিলীপ ঘোষের (Dilip Ghosh) একের পর এক সাম্প্রতিক মন্তব্য ক্ষুব্ধ নেতৃত্ব। দলের কারও বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ কেন্দ্রীয় নেতৃত্বের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠি দিয়ে বার্তা। সূত্রের খবর, জেপি নাড্ডার নির্দেশেই চিঠি পাঠানো হয়েছে। আগেও সতর্ক করা হয়েছে। বারবার এমন হওয়ায় চিঠি পাঠাতে বাধ্য হল দল।

চিঠিতে কী বলা রয়েছে?
দিলীপের একের পর এক মন্তব্যে অস্বস্তি বাড়ছে দলের। প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে নিষেধ কেন্দ্রীয় নেতৃত্বের। বৈদ্যুতিন মাধ্যমে নেতৃত্বকে নিশানা করে একের পর এক আক্রমণের অভিযোগ। এই ধরনের রাজনৈতিক আচরণ গ্রহণযোগ্য নয়। সংযত হতে বলে আগেও বারবার সতর্ক করা হয়েছে। দিলীপকে কড়া বার্তা দিয়ে চিঠি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

এর আগে একাধিকবার দলের নেতৃত্ব নিয়ে খোলাখুলি সমালোচনা করেছেন দিলীপ ঘোষ।  তাঁকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। তা নিয়েও 'অভিজ্ঞতা খোঁচা' দিয়েছিলেন দিলীপ। তা নিয়ে পাল্টা মুখ খুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতিও। এছাড়াও দলের সংগঠন নিয়ে, পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া নিয়েও ঠারেঠোরে সরব হয়েছেন দিলীপ। তা নিয়ে বারবার জলঘোলাও হয়েছে। এবার দিলীপের উপর লাগাম দিতে কড়া পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। 

কী বলছে রাজনৈতিক মহল:
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,  'দিলীপের কথায় মনোবল ভাঙছে নাকি পুরনো বিজেপিদের ঠেলে দিয়ে তৎকাল বিজেপিদের দল দখলের বিশয় এটা। তৎকাল বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্যই দল ভেঙে যাচ্ছে। বিজেপির রাজ্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নেই। জনগণের সঙ্গে বিচ্ছিন্ন।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'দিলীপ ঘোষের এতদিনের মন্তব্য তো খারিজ করেনি দল। যাই হোক, এটা বিজেপির অভ্যন্তরীণ দল।'
কংগ্রেস নেতা অধীর চৌধুরী, 'এটা একটি রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত। যেভাবে এই পার্টি পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করেছিল। খুব দ্রুততার সঙ্গে সেই পার্টির অস্তাচলে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।'
বিজেপি নেতা, শমীক ভট্টাচার্য, 'এটা দলের নিজস্ব গঠনতন্ত্রের বিষয়। এই বিষয়ে কোনও মন্তব্য নয়।'

আরও পড়ুন: অনলাইনে বোমা 'হোম ডেলিভারি', কাটোয়ায় পর্দাফাঁস

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget