এক্সপ্লোর

JP Nadda: ‘তৃণমূল মানে শুধু খাও খাও’, কাটমানি নিয়ে জোড়াফুলকে আক্রমণ নাড্ডার

JP Nadda in WB: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বকেয়া না মেটানোর, বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলতে শোনা গিয়েছে মমতাকে। কিন্তু তাঁর সরকারই কোনও হিসেব দেয় না বলে পাল্টা আক্রমণ নাড্ডার।

দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বঙ্গ সফরে এসে, তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব হলেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। তাঁর অভিযোগ, বাংলাার  সরকার বার বার কেন্দ্রীয় সরকার বকেয়া মেটায়নি বলে দাবি করলেও, নিজেরা কোনও হিসেব দেয় না। তার পাল্টা বিজেপি-কে কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক দল।  

বঙ্গসফরে তৃণমূলকে তীব্র আক্রমণ নাড্ডার

দু’দিনের বঙ্গ সফরে এসেছেন নাড্ডা। মঙ্গলবার রাতেই কলকাতায় পা রাখেন তিনি। তার পর বুধবার সফরের সূচনা পর্বেই রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন তিনি। বলেন ‘‘তৃণমূল মানে শুধু খাও খাও।’’ এ দিন তৃণমূলের বিরুদ্ধে ফের কাটমানি এবং কমিশন খাওয়ার অভিযোগেও সরব হন নাড্ডা। বলেন, ‘‘তৃণমূলে নেতা আছে, নীতি নেই। তৃণমূল মানেই সিন্ডিকেট। তৃণমূলের মিশন হল কমিশন।’’

একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করেন নাড্ডা। তাঁর কথায়, ‘‘বাংলায় তৃণমূল (TMC) পিসি-ভাইপোর দলে পরিণত হয়েছে।’’

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বকেয়া না মেটানোর, বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলতে শোনা গিয়েছে মমতাকে। ১০০ দিনের কাজের টাকা থেকে পেট্রোল-ডিজেলের শুল্ক, বরাবর কড়া আক্রমণ করে গিয়েছেন তিনি। মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘১০০ দিনের কাজের টাকা ডিসেম্বর থেকে কেন্দ্র দিচ্ছে না। সেন্ট্রালের নোংরা খেলা, পলিটিকাল ডার্টি গেম চলছে। ৫ মাস ধরে টাকা দিচ্ছে না। কাজ করেছে কিন্তু টাকা পাচ্ছে না। ৬ হাজার কোটি টাকা আটকে রেখেছে।’’

আরও পড়ুন: SSC Recruitment Scam: ‘আপনার মতো লোকের জন্য়ই ন’বছর স্থায়ী নিয়োগ আটকে’, আদালতে তিরষ্কৃত নদিয়ার বরখাস্ত শিক্ষক

তার প্রেক্ষিতে এ দিন নাড্ডা বলেন, ‘‘মনরেগার টাকা নিয়ে বারবার অভিযোগ করা হচ্ছে। ৩ বছর ধরে হিসেব দেয়নি রাজ্য সরকার। এটা কেমন রাজ্য, যে হিসেবই দেয় না! মমতা কি তিন বছর ধরে হিসেব দিতে ভুলে গেছেন? মোদিজি টাকা দিতে চান, কিন্তু তৃণমূল কর্মীরা আগে কাটমানি খান।’’

নাড্ডার সফরে কি চাঙ্গা হবে বিজেপি!

বিধানসভা নির্বাচন, বিধানসভা ও লোকসভা উপনির্বাচন, কলকাতা-সহ শতাধিক পুরসভার নির্বাচনে, লাগাতার পরাজয়ের পর পরাজয় দেখেছে বিজেপি। কোথাও কোথাও সিপিএম-এর থেকেও পিছিয়ে গিয়েছে তারা। আবার দলের অন্দরেও ঝামেলা দেখা দিয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বের ভূমিকায় সরব হয়েছেন নেতা-কর্মীরা। সেই প্রেক্ষাপটেই বাংলায় সফরে এলেন নাড্ডা। কিন্তু নাড্ডার সফরে কি উজ্জীবিত হবে বঙ্গ বিজেপি? উত্তর দেবে সময়ই।

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget