এক্সপ্লোর

Anant Maharaj: রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে, বিস্ফোরক অনন্ত মহারাজ

Anant Maharaj Explosive : 'রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে। কেউ কোনও যোগাযোগই রাখে না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি। '

সনৎ ঝা, দার্জিলিং : বাংলায় প্রথম দফায় ২০টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় আছেন গতবার জেতা ৯ সাংসদ। কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক এবারও প্রার্থী হচ্ছেন। এরই মধ্যে বিস্ফোরক বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ।

লোকসভা ভোটের মুখে বেসুরো গাইছেন বিজেপির রাজ্যসভার সাংসদ । তাঁর ক্ষোভ,  'রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে। কেউ কোনও যোগাযোগই রাখে না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি। '

কোচবিহারে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই এই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। বঙ্গ বিজেপির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ তাঁর। অনন্ত মহারাজ দাবি করেছেন, লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হবে বলে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানিয়েছেন, তা সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য,  বারবার পৃথক উত্তরবঙ্গের দাবিতে সুর চড়াচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত রায়। 

অনন্ত মহারাজের দাবি, ভোটের বাক্সে এর জবাব দেবে কি না, এবার তা ঠিক করবে উত্তরবঙ্গের মানুষ। লোকসভা ভোটের আগে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মুখ খোলায় পাল্টে যেতে পারে উত্তরবঙ্গের রাজবংশী ভোটব্যাঙ্কের সমীকরণ? উত্তরের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। 

কোচবিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজবংশী ভোট। এই জেলায় প্রায় ৩৪ শতাংশ রাজবংশী ভোটার রয়েছেন। আর কোচবিহারের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে, GCPA’র প্রতিষ্ঠাতা সদস্য, অনন্ত রায়ের ভূমিকা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে, তঁর সঙ্গে দেখা করতে, অসমে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। এই অনন্ত মহারাজই এখন বেসুরো হয়েছেন। তাহলে কি লোকসভা ভোটে তার প্রভাব পড়বে ?  

২০১৯-এর লোকসভা ভোটে, কোচবিহার কেন্দ্রে জেতে বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটেও, কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের ৬টিতেই জেতে বিজেপি। পরে বিধানসভা উপনির্বাচনে দিনহাটা কেন্দ্রটি ছিনিয়ে নেয় তৃণমূল। সদ্য় সমাপ্ত পঞ্চায়েত ভোটেও কোচবিহার জেলায় কার্যত তৃণমূলের একাধিপত্য় দেখা গেছে। এবার লোকসভা ভোটে কি হবে? রাজবংশী ভোটব্যাঙ্ক কি থাকবে নিশীথের অনুকূলে ?    

আরও পড়ুন, আচমকা অবসরের সিদ্ধান্ত, ভোটের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়                   

 

 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget