এক্সপ্লোর

BJP Rally: আচমকাই বিজেপির মিছিলের ইস্যু বদল! কটাক্ষ সিপিএম-তৃণমূলের

BJP Rally Issue Change: সোমবার মিছিল করলেও, ইস্যু বদলের সিদ্ধান্ত নেয় উত্তর কলকাতা জেলা বিজেপি। মাতৃভাষা দিবসে, দাড়িভিট হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবি করে পথে নামে গেরুয়া শিবির।

দীপক ঘোষ, কলকাতা: শেষ মুহূর্তে বদলে গেল মিছিলের ইস্যু। আনিস খানের (Anish Khan) রহস্যমৃত্যুর প্রতিবাদের বদলে, মাতৃভাষা দিবসে দাড়িভিটকাণ্ডে (Darivit) দোষীদের শাস্তির দাবিতে পথে নামল বিজেপি (BJP)। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC) ও সিপিআইএম (CPIM)।

কথা ছিল, আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদে পথে নামবে কলকাতা জেলা বিজেপি। কিন্তু, শেষ মুহূর্তে বদলে গেল মিছিলের ইস্যু! আনিস খানের রহস্যমৃত্যুর বদলে, প্রায় সাড়ে তিন বছর আগের দাড়িভিটকাণ্ডের প্রতিবাদে পথে নামল গেরুয়া শিবির!!                                           
 
কিন্তু, শেষমুহূর্তে হঠাৎ কেন ইস্যু বদল? চুপ বিজেপি। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় শনিবার থেকে উত্তাল রাজ্য-রাজনীতি! কলকাতার রাজপথে মিছিল করেছে বামেরা! রাস্তায় নেমেছে কংগ্রেসের ছাত্র সংগঠন...এই পরিস্থিতিতে আনিসের রহস্য মৃত্যু ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেও, রাস্তায় নামেনি বিজেপি।                                           

এই প্রেক্ষাপটে সোমবার মিছিল করলেও, ইস্যু বদলের সিদ্ধান্ত নেয় উত্তর কলকাতা জেলা বিজেপি। মাতৃভাষা দিবসে, দাড়িভিট হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবি করে পথে নামে গেরুয়া শিবির। কিন্তু, এদিনের মিছিলে যাঁরা এসেছিলেন, ইস্যু নিয়ে বিভ্রান্ত ছিলেন তাঁরাই। আনিস খান দীর্ঘদিন ধরেই NRC ও CAA’র বিরোধিতায়, সরব হয়েছেন। তাই কি বিজেপি এই তরুণ ছাত্র নেতার মৃত্যুর প্রতিবাদে শেষ অবধি রাস্তায় নামল না? প্রশ্ন তুলছে বামেরা।

সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "নাম কি, বাড়ি কোথায় সেটাই দেখে নিল? এক জন ছাত্র হিসেবে দেখতে পারল না!! সব মিলিয়ে, বিজেপির মোমবাতি মিছিলের ইস্যু বদল নিয়ে তুঙ্গে তরজা।

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget