এক্সপ্লোর

BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

BJP Government: ২৪৭টি কলেজের তালিকা প্রকাশ করল উচ্চ শিক্ষা দফতর। কলেজে কলেজে মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও। কলকাতা থেকে জেলা-শাসক নেতারাই কলেজ কমিটির মাথায়।

কলকাতা: তৃণমূলের আমলে যে অভিযোগ বারবার উঠেছে, বিজেপি ক্ষমতায় আসার পরও সেই এক অভিযোগ সামনে এসেছে! কলেজে কলেজে নতুন পরিচালন সমিতির সভাপতির নাম ঘোষণার পরই মাথাচাড়া দিয়েছে পুরনো বিতর্ক। পরিবর্তনের জমানাতেও শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবি। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক।

২৪৭টি কলেজের তালিকা প্রকাশ করল উচ্চ শিক্ষা দফতর। কলেজে কলেজে মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও। কলকাতা থেকে জেলা-শাসক নেতারাই কলেজ কমিটির মাথায়। কলেজের পরিচালন সমিতির মাথায় সাংসদ-বিধায়ক থেকে মন্ত্রী। পূর্ব মেদিনীপুরে মোট ১৬ টা কলেজের মধ্যে ১১টিতেই গভর্নিং বডির সভাপতি করা হয়েছে বিজেপির বিধায়কদের, ২টি কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে ২ সাংসদকে। বাকি তিনটিতে কোনও নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়নি।

কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীদের বসানোর পর থেকেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এরই মধ্যে দেখা গেল, পূর্ব মেদিনীপুরের ময়না কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ককে। এই জেলারই আরও দুটি কলেজে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে।

আরও পড়ুন:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ 

যদিও সমালোচনার মুখে বিজেপির রাজ্য সভাপতি আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদেরই পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে। তাঁর দাবি, ‘পরিচালন কমিটিতে জনপ্রতিনিধিদের সচেতনভাবেই রেখেছি।। নির্বাচিত জনপ্রতিনধি রাখলে কোনো রাজনীতিকরণ হয় না’। 

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। যেমন পূর্ব মেদিনীপুরের ময়না কলেজ। সেখানে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলুইকে, যিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

স্বয়ং শুভেন্দু অধিকারী যে কেন্দ্র থেকে লড়েছিলেন, সেই নন্দীগ্রামে আবার দেখা গেল। কলেজ পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজ ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই দুই কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ দাসকে, যিনি বিজেপির নন্দীগ্রাম ২ নং মণ্ডলের সভাপতি।

নন্দীগ্রাম ২-র বিজেপি মণ্ডল সভাপতি সুদীপ দাসের দাবি, ‘ভারতীয় জনতা পার্টি বিধায়ক, সাংসদদের বসিয়েছে, সেই সঙ্গে যারা শিক্ষানুরাগী আছে আমার মতো যারা কলেজের যারা এক সময়ে পঠনপাঠন করেছি, এই কলেজকে চিনি, জানি, সেই জায়গা থেকে আমাকে দায়িত্ব দিয়েছে।’

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Advertisement

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget