এক্সপ্লোর

SSC Scam: শিক্ষায় দুর্নীতি অভিযোগে বিধানসভার বিজেপির মুলতুবি প্রস্তাব, খারিজ অধ্যক্ষের

Suvendu Adhikari:বিধানসভায় মুলতুবি প্রস্তাব নিয়ে আজই আলোচনার দাবি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: শিক্ষায় দুর্নীতি ও অতিরিক্ত পদ সৃষ্টির অভিযোগে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব। সোমবার মুলতুবি প্রস্তাব জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুলতুবি প্রস্তাব নিয়ে আজই আলোচনার দাবি।

আদালতে এই বিষয়টি বিচারাধীন থাকায়, আলোচনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বিধানসভার অধ্যক্ষের। কিছুক্ষণ পরেই বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরেই বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিধানসভার বাইরে বেরিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিজেপি।

সম্প্রতি বিধানসভায় অধিবেশনের মাঝেই সম্প্রীতির ছবি দেখা গিয়েছিল। বিধানসভার মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর সঙ্গী ছিলেন অশোক লাহিড়ি, মনোজ টিগ্গা এবং অগ্নিমিত্রা পাল। শুভেন্দু এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছিলেন। যদিও সেই সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস-সিপিএম। সাক্ষাৎ প্রসঙ্গে শুভেন্দু বলেছিলেন, 'বিধানসভার চেয়ারে বসে আছি, মার্শাল এসে বললেন, আপনি বিরোধী দলনেতা। আপনাকে লিডার অফ দ্য হাউস দেখা করতে চান। কথা বলতে চান। আমি বললাম, এ তো ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে চা খাওয়ার নাম করে একা নিয়ে যাচ্ছেন। তারপর আমার বিজেপি কর্মী, যাঁরা আমাকে বা আমাদের দেখে আশায় বুক বাঁধছেন, ভাববেন সেটিং হয়ে গেছে। আমি বললাম, শর্ত আছে। আমি বললাম, একাধিক বিজেপি বিধায়ককে নিয়ে সৌজন্য দেখাতে পারি। তিনি শর্তে রাজি হলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা দুই মিনিটের। নমস্কার-প্রতি নমস্কার। আমরা এক কাপ চা-ও গ্রহণ করিনি। সেটা অবশ্য অন্য বিষয়। কিন্তু, আমরা বিজেপি করি। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় রাজনীতির সৌজন্য জানি। আমাদের নরেন্দ্র মোদি সেটা শিখিয়েছেন।'

বারবার তোপ:
তারপরে একাধিকবার দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে ফের 'ডিসেম্বর ডেডলাইন' শোনা যায় বিরোধী দলনেতার গলায়। তিনি বলেছিলেন, 'ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে। এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ডিসেম্বরে ভিতরে ঢুকবে। রাজ্যে কেন্দ্রের সব প্রকল্পের টাকার হিসেব দিতে হবে। হিসেব দিতে না পারলে চোর ধরো, জেল ভরো।' বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন। তারপরে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গোটা ক্যাবিনেটকে গ্রেফতার করার দাবি জানান শুভেন্দু।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল, আদালতে নিয়ে আসার সময় মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget