এক্সপ্লোর

Partha Chatterjee : পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল, আদালতে নিয়ে আসার সময় মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে আজ ফের আলিপুর আদালতে পেশ করা হয়

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে তিনি। গিয়েছে মন্ত্রিত্ব। আপাতত দল থেকেও সাসপেন্ড। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করেছে দলও। কিন্তু তিনি এখনও দলের অনুগত সৈনিক, বোঝাতে পিছপা হলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল থেকে আদালতে নিয়ে আসার সময় পঞ্চায়েত ভোটে কে জিতবে জানতে চাইলে পার্থ চট্টোপাধ্যায়ের সাফ উত্তর 'তৃণমূল, তৃণমূল'।

আলিপুর আদালতে পেশ

নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে আজ ফের আলিপুর আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকের জামিনের বিরোধিতা করা হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কেও আদালতকে জানাবে সিবিআই। এই অবস্থায় হয়তো ফের জেলবন্দি থাকার মেয়াদই বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেস তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করলেও পার্থ চট্টোপাধ্যায় দলের সঙ্গেই রয়েছেন বুঝিয়ে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে জানিয়েছেন তিনি।

'দলের সঙ্গে আছি'

পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর তাঁর মন্ত্রিপদ কেড়েছে দল। মহাসচিবের পদ থেকেও সরিয়ে দিয়েছে। দলের সব পদ থেকে সাসপেন্ড করেছে। কিন্তু, গরু পাচার অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরও বীরভূমের জেলা সভাপতি পদে তাঁকে বহাল রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনকি চিটফান্ড মামলায় গ্রেফতার হওয়ার পরও, রাজু সাহানিকে অবধি হালিশহর পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরায়নি তৃণমূল।

তার পরও দলের পাশে থাকার বার্তাই বারবার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আগে প্রশ্নের উত্তরে পার্থ বলেছিলেন, ‘দলের সঙ্গে আছি। একশোবার আছি।’ সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেছিলেন, 'পার্থ দলের বিড়ম্বনা।' যে প্রেক্ষাপটেই তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে সৌগত রায়ের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তখনই জবাব,'দলের সঙ্গে আছি।' কিন্তুপার্থ দলের সঙ্গে থাকলেও, দল কি তাঁর সঙ্গে আছে? প্রশ্নটা উঠছে তৃণমূলেরই বিশেষ কয়েকটি সিদ্ধান্তের জেরে! 

আগে ED’র মামলায় ব্যাঙ্কশাল আদালতেও জামিনের জন্য কাতর আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন,'আমার শরীর দিচ্ছে না। সব কেস একসঙ্গে আনা হয়েছে। কিছুই পাওয়া গেল না, তাও এরকম চাপ দেওয়া হচ্ছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। আমাকে বাঁচতে দিন।' যদিও তাতেও সেভাবে কাজ হয়নি। জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে, তারপরেও সরকারি বইয়ে নাম? প্রশ্ন বিরোধীদের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget