এক্সপ্লোর

Madan Mitra : "১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে ফেরত পাঠিয়ে দেব", মদনের নিশানায় শুভেন্দু

Madan on Suvendu : নবান্ন অভিযান চলাকালীন শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতাকে একহাত নেন মদন

কলকাতা : এবার মদন মিত্রর (Madan Mitra) মুখে বোমা-হুমকি ! নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ কামারহাটির তৃণমূল বিধায়কের। নবান্ন অভিযান চলাকালীন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতাকে একহাত নিলেন তিনি। বললেন, যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।

গত ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার তিন দিক থেকে নবান্ন ঘেরার লক্ষ্য ছিল বিজেপি-র (BJP) সেই মতো পিটিএস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন অভিমুখে রওনা দেন শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহারা। কিন্ত শুরুতেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের তুলে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকদের। তাতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় এক মহিলা পুলিশ কর্মী এসে পিছু হটতে বলেল ফুঁসে ওঠেন শুভেন্দু। মহিলা পুলিশ কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন, প্রশ্ন তোলেন। শুভেন্দুকে বলতে শোনা যায়, 'ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। চলো...ডোন্ট টাচ। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। আপনার লেডিরা আমার গায়ে হাত দিয়েছে।' 

আরও পড়ুন ; 'পুরুষকে মহিলা দেখছে, মহিলাকে পুরুষ দেখছে শুভেন্দু', বিস্ফোরক কুণাল

তোপ-পাল্টা তোপ-

শুভেন্দুর এই মন্তব্যের দিকেই সকলের নজর চলে যায়। রাজনৈতিক লড়াই ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ির স্তরে গিয়ে পৌঁছয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "একজন মানসিক বিকৃত, হোমোসেক্সুয়াল লিডার ... এটা কিন্তু আমি শুভেন্দুকে বলিনি। বিধিসম্মত সতর্কীকরণ। শুভেন্দুর কাছে বিজেপির মহিলারা সুরক্ষিত। পুরুষরা নয়।' তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দুও জবাব দিতে দেরি করেননি। তিনি বলেন, ' আমি সাড়ে তিন বছরের জেল খাটা নর্দমার কীট, ভাইপোর কর্মচারী, মাসে পয়সা পায়, এই রকম লোকের সম্পর্কে কোনও কথা বলব না।' এখানেই থামেননি কুণাল ঘোষ। তিনি আরও বলেন, "কোনও একজন নেতার একজন দেহরক্ষীর আত্মহত্যার, রহস্যমৃত্যু এসেছে এবং তার সঙ্গে হোমোসেক্সুয়ালিটির অভিযোগ আসছে তদন্তে, সেই তদন্ত কেন থেমে আছে, কোন সেই নেতা যে একটা হোমোসেক্সুয়াল, তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে খুন করেছে?" কুণাল বলেন, ' যাঁর মহিলায় অ্যালার্জি, পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে, কোন সেই নেতা ? কোন সেই নেতার পুরুষ দেহরক্ষী, যাঁকে শারীরিক নির্যাতন করছিল জানাজানির ভয়ে, তাঁকে খুন করে দেওয়া হয়, আত্মহত্যা বলে চালানো হয়েছে ?' 

বুধবার অভিষেক  বন্দ্যোপাধ্যায়ও BJP কে কটাক্ষ করে বলেন, ' দেখলাম লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহার বসে আছেন। আর উনি রাহুল সিনহার হাতে হাত দিয়ে বসে আছেন। জানি না সেটা কী? কিন্তু উনি করতেই পারেন, কাকে ভালবাসবেন, কাকে বিয়ে করবেন, কী খাবেন, কী হাঁটবেন, সেটা যার যার নিজস্ব বিষয়।'

এই ইস্যুতেই এবার শুভেন্দুকে একহাত নিলেন মদন। তিনি বলেন, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে হিংসা নয়, সৃষ্টি চাই। তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়।
এখনই একটা ছেলেকে নিয়ে দুটো মোটর বাইক নিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।

সেরা শিরোনাম

Kasba Mystery Death: কসবায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে মিলল পচাগলা দেহ, চাঞ্চল্য এলাকায়, ঠিক কী ঘটেছে ?
কসবায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে মিলল পচাগলা দেহ, চাঞ্চল্য এলাকায়, ঠিক কী ঘটেছে ?
Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
Kolkata News : সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget