এক্সপ্লোর

BJP On SIR Death : 'শ্মশানে, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল', 'SIR-আতঙ্কে' মৃত্যুর দাবি নিয়ে কটাক্ষ বিজেপির

বীরভূমে মৃত্যুর পিছনে দায়ী করা হল সেই ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণকেই। আর এই আবহে তৃণমূলকেই পাল্টা কটাক্ষ করল বিজেপি।

কোথাও রাজ্যে SIR আবহে NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ।কোথাও অভিযোগ SIR আতঙ্কে ব্রেন স্ট্রোকে মৃত্যুর।  গত কয়েকদিনে রাজ্যের দিকে দিকে   এমন বহু মৃত্যুর পিছনে SIR  আতঙ্ককে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। বাড়ির লোকের তরফেও অনেক সময় SIR  আতঙ্কের কথা বলা হয়েছে। পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, পূর্ব বর্ধমানের জামালপুরের পর বীরভূম। মৃত্যুর পিছনে দায়ী করা হল সেই ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণকেই। আর এই আবহে তৃণমূলকেই পাল্টা কটাক্ষ করল বিজেপি।

SIR-আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমে। ইলামবাজারের পর এবার ঘটনাস্থল সাঁইথিয়া। ক্ষিতীশ মজুমদারের পর এবার বিমান প্রামাণিক। SIR-আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠল। 

মৃতের নাম বিমান প্রামাণিক । বয়স ৫২। বাড়ি সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তি। পরিবার সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায়, বিমানের পদবী 'প্রামাণিকের' বদলে 'পাল' লেখা ছিল। এই ঘটনা চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সেই আতঙ্কেই বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন হল, খাওয়া-দাওয়াও কমে গিয়েছিল তাঁর। আতঙ্কে ভুগছিলেন। এই আবহে সাঁইথিয়া বিধানসভার তৃণমূল বিধায়ক নীলাবতী সাহার দাবি,  SIR-আতঙ্কেই মৃত্যু হয়েছে বিমানের।   পাল্টা বিজেপির  বীরভূম সাংগঠনিক জেলা সহ সভাপতি  দীপক দাসের কটাক্ষ, শ্মশানে, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল। কেউ মারা গেলেই, তাঁর নাম জুড়ে দেওয়া হচ্ছে SIR-এর সঙ্গে।  

এদিনই SIR-আবহে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে এক শিক্ষককের মৃত্যু হয়। ২০০৩ সালের ভোটার তালিকায় নাম না থাকায় SIR নিয়ে দুশ্চিন্তায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে, তাঁর পরিবার ও তৃণমূল কংগ্রেস। প্রশাসন সূত্রে খবর, রাজ্যে একমাত্র কুলপিতেই ২০০৩ সালের ভোটার তালিকা ধরে হচ্ছে SIR ।  পরিবারের সূত্রে খবর, ২০০৩ সালের ভোটার তালিকায় শাবাবুদ্দিন ও তাঁর স্ত্রীর নাম ছিল না। তাই SIR নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহাবুদ্দিন। কেউ মারা গেলেই SIR আতঙ্ক জুড়ে দেওয়া হচ্ছে বলে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

এর আগে SIR আতঙ্কে এবার বহরমপুরে হকারের আত্মঘাতী হওয়ার অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ২০০২-এর ভোটার তালিকায় তারক সাহার নাম ছিল না। তাই তিনি চাপে ছিলেন। তৃণমূলের দাবি, SIR আতঙ্কের বলি হয়েছেন ওই হকার। যদিও, এনিয়েও  তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget