এক্সপ্লোর

Sukanta Majumdar : 'তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম' সুকান্তের দাবিতে তোলপাড়

BJP : পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই ও ইডি (ED)। এদিন সিবিআই তল্লাশিু চালায় বিজেপি বিধায়কের বাড়িতে।

কলকাতা : এক ফোনে বকেয়া টাকার পরে এবার এক ফোনেই সিবিআই (CBI) হানা বন্ধ ? বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশির মধ্যেই সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবিতে তোলপাড়। বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেছেন, 'যাকে প্রয়োজন তাকে ডাকবে, প্রয়োজন না হলে কেন শুভেন্দুকে ডাকবে। তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম, কিন্তু আমরা এতে বিশ্বাসী নই'।

আর সুকান্ত মজুমদারের যে মন্তব্য সামনে আসার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। সামনে উঠে এসেছে বিরোধীদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে নিয়ন্ত্রণের অভিযোগ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের অভিযোগ, 'বিজেপির নেতা সৌমিত্র খাঁ-র কথায় তাঁদের রাজ্য সভাপতি শিক্ষানবীশ ও অযোগ্য। তিনি নিজের কথাতেই বুঝিয়ে দিয়েছে ইডি-সিবিআই বিজেপির অঙ্গুহেলনেই কাজ করে। যেমন ক'দিন আগে এক ফোনে একশো দিনের পাওনা টাকা রাজ্য পেয়ে যেতে পারে জানিয়ে উনি বুঝিয়ে দিয়েছিলেন, ওঁরাই রাজ্যের পাওনা আটকে দিয়েছে।' প্রসঙ্গত, কয়েকদিন আগেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্নাকে কটাক্ষ করতে গিয়ে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার বলেছিলেন, 'ওনাকে কিছু করতে হবে না। সুকান্ত মজুমদার একটা ফোন করবে, সব টাকা চলে আসবে।'

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই ও ইডি (ED)। তিন দিনে ৩৫ জায়গায় চলল তল্লাশি অভিযান। তালিকায় তৃণমূল পরিচালিত একের পর এক পুরসভা থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান ও চেয়ারপার্সনের বাড়িতেও গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে চলল সিবিআই অভিযান। আর রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৎকালীন তৃণমূল নেতা ও বর্তমানে বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে সাতসকালে পৌঁছয় CBI-এর ৮ জনের টিম। কিছুক্ষণের মধ্যেই চার সদস্যের CBI-এর আরেকটি টিম ঢোকে রানাঘাট পুরসভায়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শুরু হয় অভিযান। আর যে অভিযানের প্রেক্ষিতেই মন্তব্য করতে গিয়ে এক ফোনে তল্লাশি বন্ধ করার প্রসঙ্গ উঠে আসে সুকান্ত মজুমদারের কথায়।                        

আরও পড়ুন- রাজস্থানে কংগ্রেসের কুর্সি টলমল, হাড্ডাহাড্ডি লড়াই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে, কী ইঙ্গিত ৫ রাজ্যের ওপিনিয়ন পোলে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget