এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আমার হিন্দু ভোট কাটতে মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন সিপিএমের বুড়ো নেতাগুলো', আক্রমণ শানালেন শুভেন্দু

Brigade Rally: দিন তিনেক আগেই ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও তুলোধনা করেছিলেন সিপিএম নেতৃত্ব

কলকাতা : লোকসভা ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। সব দলের নেতাই কার্যত এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। দিন তিনেক আগেই ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও তুলোধনা করেছিলেন সিপিএম নেতৃত্ব। এবার সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। "আমার হিন্দু ভোট যাতে মীনাক্ষী কাটতে পারেন, তার জন্য তাঁকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন সিপিএমের এই বুড়ো নেতাগুলো" বলে অভিযোগ তোলেন তিনি।

শিক্ষা, স্বাস্থ্যে দুর্নীতি থেকে ইডির উপরে হামলার প্রতিবাদে আজ ফের পথে নামেন রাজ্যের বিরোধী দলনেতা। গড়িয়া থেকে শুরু হয় মিছিল। শেষ হয় যাদবপুরে। সেখানে সমাবেশ থেকে সিপিএমকে তুলোধনা করলেন শুভেন্দু। তিনি বলেন, "সিপিএম আমাকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য মীনাক্ষীকে বলির পাঁঠা করেছিল। কারণ আমি যখন, ২০১৪ সালে তমলুক থেকে লোকসভায় দাঁড়াই, আমার বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছিল ইব্রাহিম আলিকে। ২০১৬ সালে যখন বিধানসভায় দাঁড়াই, সিপিএম প্রার্থী করেছিল সিপিআইয়ের কবীর মহম্মদ সাহেবকে। আর এবারে যাতে ৬৫ হাজার মুসলমান ভোটের সবটা মমতা পান, আমার হিন্দু ভোট মীনাক্ষী কাটতে পারেন, তার জন্য ওই মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন সিপিএমের এই বুড়ো নেতাগুলো। এঁরা এখন আর ভোটে লড়েন না। এঁরা খুব চালাক। আপনি সুজনদাকে জিজ্ঞাসা করলে বলবে না না আমি লড়ব না। সব চুল পেকে গেছে। এই ছেলেগুলো ...সায়ন, শতরূপ, মীনক্ষীরা লড়ুক। কারণ, ওঁরা জানেন যে সিকিউরিটি মানিটাই রক্ষা করাই মুশকিল হয়ে যাবে।" 

গত ৭ তারিখে ব্রিগেডের সমাবেশ শুরু হওয়ার আগে নন্দীগ্রাম থেকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চে বক্তৃতার করার সময়, তাঁকে একহাত নেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিধানসভার অন্দরে যাঁরা নিজেদের বিরোধী বলে দাবি করেন, বিধানসভার বাইরে তাঁরা 'দিদিমণি'র কোলে দোল খান বলে মন্তব্য করেন মীনাক্ষী। সেই নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জও ছোড়েন তিনি। (Minakshi Mukherjee)

রবিবার দুপুরে বাম যুব সংগঠন DYFI-এর ব্রিগেড সমাবেশে মানুষের ঢল নামে। লাল-সাদা পতাকায় কার্যত ছেয়ে যায় শহর। সেই আবহেই মঞ্চে বক্তৃতা করতে ওঠেন মীনাক্ষী। একটানা বক্তৃতা শেষ করার আগে শুভেন্দুকে বিঁধতে শোনা যায় মীনাক্ষীকে। সরাসরি নাম না নিলেও রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানা করেন তিনি। শাসকদলের সঙ্গে বিজেপি-র সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। (DYFI Brigade Rally)

ব্রিগেডের সভায় মীনাক্ষী বলেন, "যাঁরা কথায় কথায় বলেন, 'আমরা বিরোধী দলনেতা', 'পশ্চিমবঙ্গের বিরোধী দল', আজ ব্রিগেডের মাঠ থেকে তাঁদের চ্যালেঞ্জ করছি। বিধানসভার স্পিকারের কাছে, বিধানসভার ভিতরে...আপনাদের যে বিধায়করা ভিতরে বিজেপি, আর বাইরে, গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছেন, দম থাকলে তাঁদের আসন বাতিল করতে স্পিকারের কাছে আবেদন জানান। হাওয়া টাইট হয়ে যাবে।"

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget