এক্সপ্লোর

Suvendu Adhikari :'আমাদের ভাতা বৃদ্ধি নয়, আশাকর্মী থেকে সিভিক, সমকাজে সমবেতন পাক' বার্তা শুভেন্দুর

MLA Salary Hike : বিধায়কদের মাসিক ৪৯ শতাংশ বেতন বেড়ে হল ১ লক্ষ ২১ হাজার টাকা।

কলকাতা : একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের মাসিক বেতন বাড়ল ৪০ হাজার টাকা। মন্ত্রীদের ৩৬ শতাংশ মাসিক বেতন বেড়ে হল ১ লক্ষ ৫০ হাজার টাকা। আর বিধায়কদের মাসিক ৪৯ শতাংশ বেতন বেড়ে হল ১ লক্ষ ২১ হাজার টাকা। বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে যে ঘোষণা করেছেন। যদিও রাজ্যের যে বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে তাঁরা খুশি নন বলেই জানিয়েছেন রাজ্যের শুভেন্দু অধিকারী। 

বিরোধী দলনেতার বার্তা, যাঁদের প্রাপ্য সমকাজে সমবেতন, তাঁরা পাক টাকা। শুভেন্দু অধিকারী বলেছেন, ' মন্ত্রী-বিধায়কদের ভাতাবৃদ্ধি সমর্থন করি না আমরা। আশাকর্মী, আইসিডিএস কর্মী, ভিলেজ রিসোর্স পার্সন, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মী থেকে ভোকেশনাল টিচার, আমরা এদের সবার সমকাজে সমবেতন মুখ্যমন্ত্রী ঘোষণা করুক চাই। আমাদের ভাতা বৃদ্ধি চাই না।' রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়েও এর আগে একাধিকবার মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari) 

প্রসঙ্গত, বিধায়কদের বেতন ছিল ২১ হাজার টাকা, ভাতা ৬০ হাজার টাকা। যার ফলে বিধায়করা পেতেন মোট ৮১ হাজার টাকা। সেখান থেকে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির পর বিধায়করা (MLA Salary) এবার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। যে ঘোষণার পরই রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন।

সরকারি কর্মীদের একাংশের দাবি, কর্মীদের জন্য বরাদ্দ বাবদ কেন্দ্র থেকে প্রাপ্য কোনও অর্থ বাকি নেই বলেই জানিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেক্ষেত্রে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও হয়েছে ৬৪ হাজার কোটি। বাকি ৯ হাজার কোটি টাকার হিসেব কোথায়, সে সম্পর্কে রাজ্য সরকার কোনও পরিষ্কার তথ্য সামনে আনেনি বলেই দাবি তাঁদের। 

যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলেছেন,'রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ চাইলেই জানানো হয় ভাঁড়ার শূন্য। তাহলে কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে ?' তাঁর আক্রমণ, রাজ্যের সরকারি কর্মীদের, খেটে-খাওয়া মানুষদের প্রাপ্য অর্থ তাঁরা পাননা। বাড়ে না মজুরি। কিন্তু তেলা মাথায় তেল ঠিক পড়ে।             

আরও পড়ুন- 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ চাইলেই ভাঁড়ার শূন্য, কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে' প্রশ্ন যৌথ সংগ্রামী মঞ্চের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget