এক্সপ্লোর

MLAs Salary Hike : 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ চাইলেই ভাঁড়ার শূন্য, কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে' প্রশ্ন যৌথ সংগ্রামী মঞ্চের

Government Employees : রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে ঘোষণা করেছেন। আর যারপরই ডিএ আন্দোলনে বসা রাজ্য সরকারি কর্মীদের একাংশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি যে ঘোষণার প্রেক্ষিতে নতুন করে কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করেছেন তাঁরা। 

যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলেছেন,'রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ চাইলেই জানানো হয় ভাঁড়ার শূন্য। তাহলে কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে ?' তাঁর আক্রমণ, রাজ্যের সরকারি কর্মীদের, খেটে-খাওয়া মানুষদের প্রাপ্য অর্থ তাঁরা পাননা। বাড়ে না মজুরি। কিন্তু তেলা মাথায় তেল ঠিক পড়ে।

প্রসঙ্গত, বিধায়কদের বেতন ছিল ২১ হাজার টাকা, ভাতা ৬০ হাজার টাকা। যার ফলে বিধায়করা পেতেন মোট ৮১ হাজার টাকা। সেখান থেকে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির পর বিধায়করা (MLA Salary) এবার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। যে ঘোষণার পরই রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন।

সরকারি কর্মীদের একাংশের দাবি, কর্মীদের জন্য বরাদ্দ বাবদ কেন্দ্র থেকে প্রাপ্য কোনও অর্থ বাকি নেই বলেই জানিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেক্ষেত্রে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও হয়েছে ৬৪ হাজার কোটি। বাকি ৯ হাজার কোটি টাকার হিসেব কোথায়, সে সম্পর্কে রাজ্য সরকার কোনও পরিষ্কার তথ্য সামনে আনেনি বলেই দাবি তাঁদের।

২২৪ দিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশের ডিএ চেয়ে আন্দোলন জারি রয়েছে বলেই দাবি তাঁদের। আর মন্ত্রী-বিধায়কদরে বেতন বাড়লেও দীর্ঘদিন ধরে রাজ্যের ফাঁকা পড়ে থাকা একাধিক আসনে স্থায়ী নিয়োগের পথে রাজ্য সরকার হাঁটছে না বলেই অভিযোগ তাঁদের। ইতিমধ্যে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ফের একবার অক্টোবর মাসে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল আগেই, এবার বিধায়কদের বেতন বৃদ্ধির প্রতিবাদেও রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ প্রতিবাদে সামিল হয়ে কর্মসূচি নেবে বলেই জানানো হয়েছে তাঁদের তরফে।                         

আরও পড়ুন- আগের মতোই এক পয়সাও নেবেন না মমতা, একধাক্কায় অনেকটা বেতন বাড়ালেন বিধায়ক-মন্ত্রীদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget