এক্সপ্লোর

Swami Vivekananda On Geeta : গীতা-ফুটবল প্রসঙ্গে বিবেকানন্দর বাণী, বঙ্গ রাজনীতিতে তর্কের তুফান !

Swami Vivekananda : ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে’ - বিবেকানন্দের-বাণী নিয়ে কেন এই রাজনৈতিক দড়ি টানাটানি ?

আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিৎ হালদার, কলকাতা: ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে’ ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ ( Geeta Path ) অনুষ্ঠানের আবহে বাংলার রাজনীতিকদের মুখে এখন স্বামী বিবেকানন্দের ( Swami Vivekananda Vani ) এই উক্তি। ব্যবহৃত হচ্ছে নিজস্ব ব্যাখ্যা দিয়ে। একসুর বিজেপির, অন্যসুরে কথা বলছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। এই নিয়েই তুমুল রাজনৈতিক তরজা।

গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দর এই উক্তিকে কেন্দ্র করে তরজায় জড়াল বিজেপি ( BJP ) ও তৃণমূল ( TMC ) । বাংলার মনীষীদের অপমান করা করা হয়েছে। এই অভিযোগে বিজেপির রাজ্য় সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলল শাসকদল!  বেকারত্ব, কর্মসংস্থানের সমস্যার সমাধান করবে সরকার? সংবিধান পাঠের আয়োজন করে প্রশ্ন তুলল কংগ্রেস। সুর চড়াল বামেরাও। 

ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক এই তরজার আবহেই, বিভিন্ন দলের নেতাদের মুখে মুখে ফিরেছে স্বামী বিবেকানন্দর উক্তি। তিনি বলতেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভাল রাখতে হয়, তাহলে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভাল। তো ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করত, তাহলে যুবকদের শরীর তাজা থাকত, মন ভাল থাকত। এটা যেটা করছে, হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য, রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে।' 

আর পাল্টা বিজেপির যুক্তি 'বাংলা বহুযুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক, এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেইলড হয়েছিল বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না, অল্পবিদ্যা ভয়ঙ্করী! ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভাল যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কী।' 

সুকান্ত মজুমদারের এই মন্তব্য, রাজ্য-রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে! বাংলার মনীষীদের অপমানের অভিযোগে, বিজেপির রাজ্য সভাপতিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল। গীতাপাঠ আর ফুটবল খেলার তর্কের আবহে কংগ্রেস আবার বিজেপিকে আক্রমণ করেছে কর্মসংস্থান তৈরি নিয়ে। তাদের প্রশ্ন, আর কত ধর্মীয় জিগির তুলে বিজেপি ক্ষমতায় থাকার চেষ্টা করবে? রবিবারই ইন্দিরা ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সংবিধান পাঠের আয়োজন করে কংগ্রেস। একই সুর বামেদেরও।

আরও পড়ুন : পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র, এখানে পাপস্খালন করেছিলেন স্বয়ং রামচন্দ্র, পড়ুন মরুতীর্থ হিংলাজ কথা

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
West Bengal News Live : হাড়োয়ায় ক্লাব দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আটক ১
হাড়োয়ায় ক্লাব দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আটক ১
West Bengal: ফুটপাত দখলমুক্ত করার অভিযান, টোটো চলাচল নিয়ন্ত্রণের জন্য পথে পৌরসভা ও জেলা পুলিশ
ফুটপাত দখলমুক্ত করার অভিযান, টোটো চলাচল নিয়ন্ত্রণের জন্য পথে পৌরসভা ও জেলা পুলিশ
TMC News : কে পাবে তৃণমূলের প্রতীক? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ঋতব্রত গোষ্ঠীর আবেদন শুনে বিচারপতি বললেন...
কে পাবে তৃণমূলের প্রতীক? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ঋতব্রত গোষ্ঠীর আবেদন শুনে বিচারপতি বললেন...

ভিডিও

Trinamool Congress | জোড়াফুল প্রতীক কার? মীমাংসার আগে নথি জমার দিনই বিতর্ক
Kolkata News | বেহালার সরশুনায় প্রেমিকের পরিবারকে 'নির্যাতন', অভিযুক্ত প্রেমিকার পরিবার
Calcutta Medical College | কলকাতা মেডিক্য়াল কলেজে ভুল চিকিৎসায় নাবালকের মৃত্য়ুর অভিযোগ
Suman meets Swarup | সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বৈঠক ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
Birbhum News | কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল তৃণমূল নেতাকে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Embed widget