এক্সপ্লোর

Panchayat Election 2023 : 'কোনও BJP-RSS এখানে থাকবে না', ট্যুইটে চাঞ্চল্যকর দাবি সুকান্তর; পাল্টা অরূপের

Aroop Biswas Counters : ট্যুইট করেই বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা জবাব দেন মন্ত্রী অরূপ বিশ্বাস

কলকাতা : পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের। একটি পোস্টারের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি ট্যুইট করেছে, 'পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। খুন করা, বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপি-আরএসএস এখানে থাকবে না। কোনও বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কথা না শুনলে মাথা কাটা যাবে, মুণ্ড নিয়ে ফুটবল খেলা হবে।' হুমকি-পোস্টারের ছবি পোস্ট করে ট্যুইট করেন সুকান্ত মজুমদার। 

 

ট্যুইট করেই বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা জবাব দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ লেখেন, 'আপনাকে অনুরোধ করছি, ওই প্রার্থীর সমস্ত তথ্য আমাকে দিন। সমস্ত তথ্য পাওয়ার পরে আমি নিজে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের মনোনয়ন জমা দেওয়ার জন্য সাহায্য করব। যদি আপনি তথ্য দিতে না পারেন, তাহলে বুঝব, এটা শুধুমাত্র অভিযোগ করার জন্য অভিযোগ এবং এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই।' পাল্টা ট্যুইটে সুকান্তকে জবাব অরূপ বিশ্বাসের।

 

কোথাও মারধর, কোথাও আবার বোমাবাজির অভিযোগ। দ্বিতীয় দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও। এই আবহেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ ও একগুচ্ছ দাবিতে আজ রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি। বঙ্গ বিজেপির দাবি, বিরোধীদের কোনও রকম আলোচনা ছাড়াই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। সেই কারণে মনোনয়ন পত্র না এসে পৌঁছনোয় তা জমা দিতে পারছেন না প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্রে গিয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাঁদের। এছাড়া, ডোমকলে কংগ্রেস কর্মী খুন হওয়ায় বিরোধী শিবিরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যপালের কাছে বিজেপির দাবি, সিভিক ভলান্টিয়ার- সহ কোনও অস্থায়ী কর্মীকে ভোট প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী ব্য়বহার করা হোক। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির প্রতিনিধিদল। বিজেপি রাজ্য সভাপতির দাবি, শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশনার ও প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। 

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget