এক্সপ্লোর

Sukanta Majumdar: কালো পতাকা, গো-ব্যাক স্লোগান! তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: এর আগে পুরভোটের সময়ে (WB Municipal Elections) ক্ষোভের মুখে পড়েন বিজেপির (bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের (balurghat) ৩ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল।

দক্ষিণ ২৪ পরগনা: কুলপিতে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। বিজেপির (BJP) রাজ্য সভাপতিকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল (TMC) কর্মীদের। তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা-হাতাহাতি। কুলপিতে আধ ঘণ্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

এর আগে পুরভোটের সময়ে (WB Municipal Elections) ক্ষোভের মুখে পড়েন বিজেপির (bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের (balurghat) ৩ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতির দাবি, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। তাদের ধাওয়া করতেই তৃণমূল বিক্ষোভ দেখাতে শুরু করে। হাতাহাতির উপক্রম হয়। বিজেপি রাজ্য সভাপতিকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন: BJP : বিজেপির অন্তর্দ্বন্দ্বে নতুন মোড় ? দুই সাময়িক বরখাস্ত নেতার সঙ্গে গোপনে বৈঠক লকেটের

রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। 

উল্লেখ্য, আজ বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে বিক্ষোভ। পুরভোটে সন্ত্রাস নিয়ে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভের জেরে ভাষণ শুরুই করতে পারলেন না রাজ্যপাল। রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। হাতজোড় করে রাজ্যপালকে ভাষণ শুরু করতে বলেন তিনি। বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল। বিজেপি বিধায়কদের বিক্ষোভ থামাতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রীও।

এরপর বিধানসভার স্পিকার, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যপাল আলাদা করে কথা বলতে ডেকে পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এদিন বিজেপি বিধায়কদের ধনকড় বলেন, প্রথাগত ভাষণ শুরু করতে চাইছেন রাজ্যপাল
আপনারা থামুন, রাজ্যপালের ভাষণ গণতান্ত্রিক ঐতিহ্য,। বারবার ভাষণ শুরু করতে দিতে অনুরোধ করেন রাজ্যপাল। বাধা পেয়ে রাজ্যপাল ছাড়তে চাইলেন বিধানসভা কক্ষ, বাধা দিলেন তৃণমূলের মহিলা বিধায়করা। বন্ধ করে দেওয়া হল বিধানসভার সমস্ত গেট। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget