এক্সপ্লোর

BJP : বিজেপির অন্তর্দ্বন্দ্বে নতুন মোড় ? দুই সাময়িক বরখাস্ত নেতার সঙ্গে গোপনে বৈঠক লকেটের

BJP : বৈঠকে রয়েছেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়রাও....

দীপক ঘোষ, কলকাতা : নতুন মোড় নিল বিজেপির অন্তর্দ্বন্দ্ব ?  দুই সাময়িক বরখাস্ত নেতার সঙ্গে গোপনে বৈঠক করছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুই সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির সঙ্গে বৈঠক করছেন তিনি। বৈঠকে রয়েছেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় এবং অপর এক নেতা সমীরণ সাহাও।

উত্তরাখণ্ডে দীর্ঘ ছয় মাস ধরে নির্বাচনী প্রচার শেষ করে দিন দুয়েক আগে রাজ্যে ফেরেন লকেট। ফিরেই তিনি দলের চিন্তন বৈঠকে কার্যত বিস্ফোরণ ঘটান। সাম্প্রতিক পুরসভা ভোটে রাজ্যের কোথাও বোর্ড গড়া তো দূর, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখেও বিজেপিকে টেক্কা দিয়েছে বামেরা।

এই প্রেক্ষাপটে শনিবার দলের সাংগঠনিক বৈঠকে আত্মবিশ্লেষণের সুরে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, শুধু সন্ত্রাসের কথা বললে হবে না। নিজেদের দুর্বলতাও দেখতে হবে। খতিয়ে দেখতে হবে সিপিএম কীভাবে দ্বিতীয় স্থানে উঠে এল। রাজ্য নেতৃত্বের অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান গ্রহণ করেন। বিষয়টি প্রকাশ্যে চলে আসে। একই সঙ্গে তাঁর অভিযোগ, দলের কমিটিগুলিতে যোগ্যতা নয়। গুরুত্ব পেয়েছে কোটা ! সেই প্রসঙ্গেই রবিবার লকেট চট্টোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। বলেন, এসব কথা বলা খুব সহজ। যারা ময়দানে নেই তারা যদি এ ধরনের কমপ্লেন করে, তাহলে কী হবে। যারা ময়দানে কাজ করেছে, তারা জানে লড়াই কত কঠিন আছে।

সম্প্রতি, বিজেপির রাজ্য কমিটিতে রদবদল নিয়ে চূড়ান্ত অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছয় যে, রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে রাজ্য বিজেপি। এপ্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেছিলেন, এরা ৩০ বছর ধরে পার্টিটা করছে। এদের পার্টি থেকে হঠাৎ বহিষ্কার করে দেওয়া হয়েছে। এরা কোথায় যাবে ? তৃণমূল বা সিপিএমে তো যায়নি। বিজেপির মন্ত্রীর বাড়িতে গিয়ে বসেছেন, অসুবিধে কী আছে ?

এই আবহেই ফেব্রুয়ারির মাঝামাঝিতে দিল্লি গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সঙ্গে দেখা করেন বরখাস্ত হওয়া বিজেপি (BJP) নেতা রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। পুরভোটে বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকে দায়ী করে অভিযোগ জানান। সব বলেছি সাংসদকে, জানান রীতেশ। রাজ্যে ফিরে এসে চিন্তন বৈঠকে সরব হন লকেট। তারপর আজ এই বৈঠক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget