এক্সপ্লোর

Black Panther: বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের

Black Panther at Buxa Tiger Reserve: বন দফতর সূত্রে খবর, জঙ্গলের কোর এরিয়ায় একটি পূর্ণবয়স্ক পুরুষ ব্ল্যাক প্যান্থারের তিনটি ছবি বন্দি হয়েছে ট্র্যাপ ক্যামেরায়।

অরিন্দম সেন ও রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, কোথাও ক্যামেরাবন্দি ব্ল্যাক প্যান্থার, কোথাও খাঁচাবন্দি চিতাবাঘ। ‘দ্য জঙ্গল বুক’-এ মোগলির সঙ্গী বাঘিরাকে সকলেই চেনেন। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল সেই ব্ল্যাক প্যান্থারের। আবারও ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থার। 

বন দফতর সূত্রে খবর, জঙ্গলের কোর এরিয়ায় একটি পূর্ণবয়স্ক পুরুষ ব্ল্যাক প্যান্থারের তিনটি ছবি বন্দি হয়েছে ট্র্যাপ ক্যামেরায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) পরভীন কাসওয়ান জানিয়েছেন, ‘ব্ল্যাক প্যান্থার পাওয়া বক্সার জঙ্গলে জীব বৈচিত্র্য প্রমাণ করল। আমরা মাঝেমধ্যে ব্ল্যাক প্যান্থার দেখতে পাই। এ নিয়ে তৃতীয়বার দেখা গেল।’

অন্যদিকে, জলপাইগুড়ির ময়নাগুড়ির পানবাড়ি এলাকায় খাঁচাবন্দি হয়েছে একটি চিতাবাঘ। কয়েকদিন ধরে চিতাবাঘের আনাগোনার খবর পেয়ে টোপ দিয়ে খাঁচা পাতেন বনকর্মীরা। শুক্রবার রাতে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি।

এ প্রসঙ্গে ময়নাগুড়ির রামসাইয়ের রেঞ্জার শুকদেব রায় জানিয়েছেন, ‘রামসাইয়ের পানবাড়িতে কলোনিতে, অফিসপাড়াতে চিতাবাঘ দেখা যাচ্ছিল। ধরার জন্য খাঁচা পাতা হয়েছিল। তাতেই চিতাবাঘ ধরা পড়ে। চিতাবাঘটি এলাকার গবাদি পশু নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে চিতাবাঘটিকে।’

বন দফতর সূত্রে খবর, বক্সা টাইগার রিজার্ভের একই স্থান থেকে একই ব্ল্যাক প্যান্থারের তিনটি ভাল ছবি ধড়া পড়েছে। তিনটিই ট্র্যাপ ক্যামেরার ছবি এবং শুধুমাত্র এই বছরেই ধরা পড়েছে। এটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ব্ল্যাক প্যান্থার বলে বন দফতরের দাবি।

বক্সায় জীববৈচিত্র্যের মূল্যায়ন একটি ধারাবাহিক ঘটনা। এ জন্য সময়ে সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ক্যামেরা ফাঁদ লাগানো হয়। চলতি বছরেই এই বিরল এবং সুন্দর ছবিগুলি ধরা পড়েছে বলে বন দফতরের দাবি। গত বছরও বক্সা থেকে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে।

ব্ল্যাক প্যান্থার হল একটি সাধারণ চিতাবাঘ (প্যানথেরা পারডাস) যা প্রকৃতিতে মেলানিস্টিক। কিন্তু কালো রঙের কারণে এরা বিরল এবং বনে দেখা পাওয়া কঠিন। যদিও সুরক্ষার জন্য বন দফতর এর সঠিক অবস্থান গোপন রেখেছে। তবে এই ছবিটি বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ায় বন্দি করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও দু’বার একইভাবে ধরা পড়েছিল ব্ল্যাক প্যান্থারের ছবি। তৃতীয়বার এই ছবি ধড়া পড়ায় বক্সার জঙ্গল যে এখনও সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়, তা প্রমাণিত হওয়ায় উচ্ছ্বসিত বন দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget