এক্সপ্লোর

BLO News: কাজ বেশি, সময় কম! প্রবল চাপে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি BLO

District News: অন্যদিকে আজ কমিশন বার্তা দিয়েছে যে, 'কোনও ফেক এন্ট্রি হলেই শাস্তি পেতে হবে BLO-দের'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কর্মচাপের অভিযোগ BLO-দের, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন।
  • নির্বাচন কমিশন জানিয়েছে, ভুল তথ্য দিলে BLO-দের শাস্তি হবে।
  • ভোটকর্মী বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম বিলি করছেন।
  • নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার রাজ্যে এসে কাজের খতিয়ান নেবেন।

কলকাতা: কাজ বেশি, সময় কম! প্রবল চাপের অভিযোগ BLO-দের। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করা থেকে শুরু করে তা ফিল আপ করা হয়ে গেলে সেগুলিকে আবার বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করা.. সব মিলিয়ে কার্যত প্রবল চাপে BLO-রা। আজ, সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন এক BLO-র অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে। ২০৫ পার্টের BLO অনিমেষ নন্দী অসুস্থ হয়ে পড়েন। বেলেঘাটার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থ বিএলও, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন BLO-রা।

অন্যদিকে আজ কমিশন বার্তা দিয়েছে যে, 'কোনও ফেক এন্ট্রি হলেই শাস্তি পেতে হবে BLO-দের'। এনুমারেশন ফর্ম নিয়ে ফের BLO-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনের। 'এখনও ফর্ম বিলি সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভের মুখে কিছু জেলা নির্বাচনী আধিকারিক', তুলনামূলকভাবে পিছিয়ে পঃ বর্ধমান-দঃ ২৪ পরগনা, খবর সূুত্রের। 'BLO-দের ক্ষোভের কথাও বৈঠকে তুলে ধরেন জেলা নির্বাচনী আধিকারিকরা', বৈঠকে উঠল ERO, AERO, অতিরিক্ত BLOদের BLO-অ্যাপ ব্যবহারের অনুমতির প্রসঙ্গেও আলোচনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন, খবর সূত্রের।

SIR-এর কাজ কোন পর্যায়ে? ফের সরেজমিনে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ১৮ নভেম্বর ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। সরেজমিনে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে ৪ সদস্যের টিম। উত্তর ও দক্ষিণ কলকাতা, দঃ ২৪ পরগনার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, বারবার প্রশিক্ষণের পরেও কেন সমস্যা, তা জানতে চায় কমিশন। কারণ খুঁজতে DEO, ERO-দের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা নিয়েও পর্যালোচনা করবে নির্বাচন কমিশন, খবর সূত্রের। 

তবে BLO-দের নিয়ে বিতর্কেরও শেষ নেই। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ উঠেছে  কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ১৮০ বুথের BLO-র বিরুদ্ধে। নিজের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি BLO-র, বিক্ষোভ ভোটারদের একাংশের। এনুমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গা থেকে বিএলও- দের নামে আসছে ভূরিভূরি অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ এটাই যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না বিএলও- রা। আর তাঁদের সঙ্গে বেশিরভাগ সময়েই দেখা যাচ্ছে কেবলমাত্র শাওস্ক দলের বিএলএ- দের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget