এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: '৩টি ধমনীতে ব্লকেজ', হাসপাতাল থেকেই ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন কালীঘাটের কাকুর

SSKM Hospital: এসএসকেএমে ভর্তি থাকায় গতকাস আদালতে পেশ করানো যায়নি কালীঘাটের কাকুকে। তাঁর কণ্ঠস্বরের নমুনায় সংগ্রহ করা যায়নি বলে আদালতে জানাল ইডি।

কালীঘাট: এবার হাসপাতাল থেকেই ইডি-র (Enforcement Directorate) বিশেষ আদালতে জামিনের আবেদন জানালেন কালীঘাটের (Kalighat) কাকু সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) । তাঁর আর্জি, চিকিৎসকরা জানিয়েছেন ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। বাইপাস সার্জারি করাতে হবে। বেসরকারি হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসা করাতে চেয়ে জামিন মঞ্জুরের আবেদন জানিয়েছেন কালীঘাটের কাকু। আজই ইডি-র বিশেষ আদালতে জামিন-আবেদনের শুনানি। ইডি সূত্রে খবর, জামিনের বিরোধিতা করবে তারা। পাশাপাশি, আগামীকালই সুজয়কৃষ্ণর বিরুদ্ধে তারা চার্জশিট জমা দিতে চলেছে। চার্জশিটে কালীঘাটের কাকুর যাবতীয় সম্পত্তির হিসেব,  নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে জড়িত, তার তথ্যপ্রমাণ পেশ করা হবে। 

এসএসকেএমে ভর্তি থাকায় গতকাল আদালতে পেশ করানো যায়নি কালীঘাটের কাকুকে। তাঁর কণ্ঠস্বরের নমুনায় সংগ্রহ করা যায়নি বলে আদালতে জানায় ইডি। কাল সুজয়কৃষ্ণের বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট ইডির কাছে চেয়ে পাঠাল আদালত। এদিন কালীঘাটের কাকুর ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি। তার জেরে বুধবার আদালতে পেশ করানো গেল না নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকুকে। এর আগে ইডির তরফে আদালতে দাবি করা হয়,গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪৬ মিনিটে নিজের মোবাইল ফোন থেকে কাউকে ফোন করে সুজয়কৃষ্ণ নির্দেশ দেন, ফোনের যাবতীয় তথ্য়, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলিট করে দিতে। তাই তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন।                 

১৪ জুলাই, তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য় ইডিকে ছাড়পত্র দেয় ব্য়াঙ্কশাল আদালত। ১৭ জুলাই প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর, সেখানে ইডি-র অফিসারদের সামনেই বমি করতে শুরু করেন সুজয়কৃষ্ণ। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।  আর তাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি। 

এ দিন আদালতে সেই তথ্য জানায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির কাছে সুজয়কৃষ্ণের বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট তলব করেছেন ইডির বিশেষ আদালতের বিচারক।  এদিন কালীঘাটের কাকুকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: Coohbehar: মেয়ের মৃত্যুতেও রেহাই নেই, হাসপাতালের সামনেই নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল-বিজেপির টানাটানি!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget