এক্সপ্লোর

Coohbehar: মেয়ের মৃত্যুতেও রেহাই নেই, হাসপাতালের সামনেই নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল-বিজেপির টানাটানি!

Coohbehar Clash: রাজনীতির দড়ি টানাটানি থেকে রেহাই মিলল না নির্যাতিতার বাবার! হাসপাতাল চত্বরেই মৃতার বাবাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হল তৃণমূল ও বিজেপির মধ্যে!

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু। তারপরও থেমে থাকল না রাজনীতি! মৃতার বাবাকে নিয়ে টানাটানি চলল তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে। এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

লজ্জার ছবি বাংলায়: মণিপুর থেকে মালদা (Malda), কোচবিহার (Coochbehar) থেকে কাকদ্বীপ (Kakdwip)। কী দেশ, কী রাজ্য, নারী নির্যাতনের অভিযোগের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে! এরই মধ্যে মৃত্যু হল কোচবিহারের নির্যাতিতা নাবালিকার! আর তারপরই লজ্জার ছবি দেখল বাংলা!

১৪ বছরের নাবালিকা মেয়ের মৃত্যুর পরও, রাজনীতির দড়ি টানাটানি থেকে রেহাই মিলল না নির্যাতিতার বাবার! হাসপাতাল চত্বরেই মৃতার বাবাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হল তৃণমূল  ও বিজেপির মধ্যে!

টানাটানি মধ্যে সদ্য মেয়ে হারা অসহায় বাবা! একদিকে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, অন্যদিকে কোচবিহারের তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এই দু'জনের টানাটানি মধ্যে বেশকিছুক্ষণ পড়লেন সদ্য মেয়ে হারা অসহায় বাবা! কোচবিহারের বিজেপি মহিলা মোর্চা  জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণের কথায়, জোর করে ওর বাবাকে তৃণমূল তুলে নিয়ে গেল। আমাদের মহিলাদের ধাক্কাধাক্কি করে তৃণমূলের জেলা সভাপতি তুলে নিয়ে গেল আপনারা দেখতেই পেলেন।

গত ১৮ জুলাই স্কুল থেকে শরীর খারাপের কথা বলে বেরিয়ে যায় ক্লাস নাইনের ওই ছাত্রী। তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর। ২০ তারিখ পুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পরের দিনই কোচবিহারের একটা নার্সিংহোমে তাঁর খোঁজ মেলে। ওঠে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। 

মৃত্যু হয় নাবালিকার: এই পরিস্থিতিতে বুধবার কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নাবালিকার। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ধর্ষণের অভিযোগে ধৃতরা বিজেপি ও সিপিএমের কর্মী বলে দাবি করে তৃণমূল। 

বিজেপি নেতা রাহুল সিন্হার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। হাসপাতালে নাবালিকার দেহ আটকেও চলে বাগ্ বিতন্ডা। পরে পুলিশের সাহায্যে কোনওরকমে মৃতদেহ বের করা হলেও গন্ডগোল থামেনি। হাসপাতালের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, বিজেপির কাছ থেকে নাবালিকার বাবাকে রীতিমতো টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের কর্মীরা। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget