এক্সপ্লোর

Mamata Banerjee: বারবার বিরক্ত করছেন, ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Blocked Jagdeep Dhankhar: সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: 'কখনও অফিসারদের কখনও আমাকে, রোজই রাজ্যপাল কাউকে না কাউকে খারাপ কথা বলছেন। অসাংবিধানিক কথা বলছেন। আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আজ আমি আমার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) ব্লক করে দিয়েছি'। সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এ দিন তিনি বলেন, ‘বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) ব্লক করতে। এর জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি। নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদারি রাজ্যপাল!’

রাজ্যপাল প্রসঙ্গে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী

  • ‘বারবার বিরক্ত করছেন, তাই ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে’
  • ‘সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন’
  • ‘রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা লোক মারছে’
  • ‘প্রতিদিন রাজ্যপালের উস্কানি, বাধ্য হয়েই ট্যুইটারে ব্লক করেছি’
  • ‘৪টি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কেন পদক্ষেপ করা হয়নি?’
  • ‘আগামী দিনে সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ, বিধানসভা, সংসদ’
  • ‘মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে!’
  • ‘রাজ্যভবন থেকে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হচ্ছে’

আরও পড়ুন: Flight Service: সপ্তাহের ৭ দিনই মুম্বই-দিল্লি উড়ান, লন্ডন-কলকাতার উড়ানে উঠল কড়াকড়ি

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ অব্যাহত। এমনকি প্রজাতন্ত্র দিবসে রেড রোডের অনুষ্ঠানেও তার প্রভাব পড়েছে। রাজ্যপাল সেখানে উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে আগাগোড়া দূরত্ব বজায় রেখেছেন বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে ট্যুইট বার্তা দিয়েছেন রাজ্যপাল। কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর নেতাই অভিযান এবং পুলিশি বাধা প্রসঙ্গে জবাব চেয়ে মুখ্যসচিবকে তলব করেন। জানুয়ারির শুরুতেও মুখ্যমন্ত্রীর গোয়া সফরের মন্তব্য নিয়ে ট্যুইটে সরব হয়েছিলেন রাজ্যপাল। সবমিলিয়ে দফায় দফায় প্রকট হয়েছে ট্যুইট যুদ্ধ। আর এতেই বিরক্ত হয়ে রাজ্যপালকে ট্যুইটার থেকে ব্লক করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

 

সেরা শিরোনাম

Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
Fake 20 Rupee Coin: নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget