এক্সপ্লোর

Cyclone Jawad: জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া, কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবল পণ্যবাহী নৌকা

Cyclone Jawad Effect in West Bengal: আজ সকালে মৌসুনী দ্বীপে চিনাই নদীর বাঁধের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ ও পুলিশ।

জয়দীপ হালদার, কাকদ্বীপ: জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী নৌকা। নৌকাটি ঘাটে নোঙর করা ছিল।

অন্যদিকে, আজ সকালে মৌসুনী দ্বীপে চিনাই নদীর বাঁধের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। 

Cyclone Jawad: জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া, কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবল পণ্যবাহী নৌকা

ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ ও পুলিশ। বাঁধের ওপর চলছে নজরদারি। নিচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পাথরপ্রতিমায় নৌকায় চড়ে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।

এদিকে, ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর, ওড়িশা উপকূল ধরে পুরীর দিকে এগোচ্ছে। বর্তমানে গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার, পুরী থেকে ১৮০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ। আজ দুপুরেই নিম্নচাপ পৌঁছে যাবে পুরীর কাছাকাছি। আগামীকাল বাংলার উপকূলে পৌঁছনোর আগে আরও দুর্বল হবে নিম্নচাপ। 

ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটলেও, এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ঘণ্টায় ৫০-৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা কলকাতা ও হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে দ্রুত নিকাশির ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget