এক্সপ্লোর

Uttar Dinajpur: দুই সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার উত্তর দিনাজপুরে

Bodies Recovered: একসঙ্গে মা ও দুই সন্তানের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। ঘটনাটি ঘটেছে ধনকৈল গ্রাম পঞ্চায়েতের উত্তর শঙ্করপুর এলাকায়। পুলিশ সুত্রে খবর, মৃতের নাম ময়না বর্মন।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: একসঙ্গে মা ও দুই সন্তানের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জে (Kaliaganj)। ঘটনাটি ঘটেছে ধনকৈল গ্রাম পঞ্চায়েতের উত্তর শঙ্করপুর এলাকায়। পুলিশ সুত্রে খবর, মৃতের নাম ময়না বর্মন। ২৫ বছরের ওই যুুবতীর দুই ছেলেমেয়েরও দেহ মিলেছে বলে খবর। তাদের নাম মৌমিতা বর্মন ও মিলন বর্মন বলে জেনেছে পুলিশ। মৌমিতার বয়স ৫ বছর ও মিলনের বয়স ৪ বছর বলে প্রাথমিক ভাবে খবর। দুই সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার হলে খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে।

কী ঘটেছিল?
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নার পরিবারের অভিযোগ, আট বছর আগে সামাজিক ভাবে শশীমোহন ও ময়নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন মেয়ের উপর অত্যাচার চালাত বলে অভিযোগ। অতীতে সালিশি সভার মধ্য দিয়ে তা সমাধানের চেষ্টাও করা হয়েছিল। মৃত গৃহবধূ দুই সন্তানকে নিয়ে শ্বশুর গোপাল বর্মন ও  শাশুড়ি শ্যামলী বর্মনের সঙ্গেই থাকতেন। কাজের সূত্রে ময়নার স্বামী শশীমোহন বর্মন ভিন রাজ্যে কাজ করেন। মৃতার বাড়ির লোকেদের অভিযোগ, দুই ননদ-সহ শ্বশুর শাশুড়ি অশান্তি করতেন। তবে কী ভাবে ওই তিন জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা, তাও ময়না তদন্তের পরেই জানা যাবে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য শশুর ও শাশুড়িকে থানায় নিয়ে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।

এমন অভিযোগ আগেও...
গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে আগেও হইচই ছড়িয়েছে। গত বছর অগাস্টে লেকটাউনের দক্ষিণদাঁড়িতে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় গৃহবধূর। খুনের অভিযোগে আটক হন স্বামী,শ্বশুর ও ননদ । পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মেলে। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর নাম পায়েল রায়। রবিবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটে। মৃতার পরিবারের অভিযোগ জামাই ও শশুড়বাড়ির লোকজন মিলে খুন করেছে মেয়েকে। পায়েলের মায়ের দাবি, জামাই সন্দেহবাতিক। . মেয়েকে সন্দেহ করতেন। এর আগেও এই নিয়ে মারধর করেছেন। এবার খুন, অভিযোগ পরিবারের। রাতে লিখিত অভিযোগও দায়ের করেছে মৃতার পরিবার। যদিও স্বামীর পাল্টা দাবি, স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। । সেই নিয়ে ঝামেলাও হত দুজনের। গত কালও এই নিয়ে অশান্তি হয়। সন্ধ্যাবেলায় তিনি যখন বাথরুমে, তখনই সম্ভবত আত্মঘাতী হন পায়েল, দাবি সুমনের। তবে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর ও ননদকে রাতে লেকটাউন থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আটকও করা হয়েছে। আজ দেহ ময়নাতদন্ত হবে। কী  ভাবে মৃত্যু সেটা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। 

আরও পড়ুন:১৭ মার্চ পর্যন্ত অনুব্রতর জেল হেফাজত, নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget