এক্সপ্লোর

Murshidabad News:বন্ধ লজ থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে ব্যবসায়ীর দেহ উদ্ধার বহরমপুরে

Businessman Body Recovery:ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা বহরমপুরের বানজেটিয়ায়। মৃতের নাম মহম্মদ মোকাদ্দেস আলি, বয়স ৫২ বছর। তাঁর বাড়ি বেলডাঙার মহ্যমপুরে। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা বহরমপুরের বানজেটিয়ায়। মৃতের নাম মহম্মদ মোকাদ্দেস আলি, বয়স ৫২ বছর। তাঁর বাড়ি বেলডাঙার মহ্যমপুরে। 

কী জানা গেল? 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরদুয়েক আগে বানজেটিয়ার এই লজ ভাড়া নিয়েছিলেন তিনি। লজ মালিক জানালেন, এই বাবদে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে থাকতেন মহম্মদ মোকাদ্দেস আলি। তবে সব সময় নয়। হালে এসেছিলেন। নির্দিষ্ট করে বললে, দিন পাঁচেক আগে লজে আসেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গাড়ির টায়ারের ব্যবসা করতেন মুকাদ্দেস।  দিন দুয়েক ধরে লজের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আজ, রবিবার, সকালে দুর্গন্ধ ছড়ায়। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। সূত্রের খবর, বিছানায় মশারি টাঙানো ছিল। তার মধ্যেই মুকাদ্দাসের নগ্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি , ব্যবসার কারণে ওই ব্যক্তি কিছু ঋণ করেছিলেন। তবে তাঁর শারীরিক অসুস্থতাও ছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। বছর দেড়েক আগে, খাস কলকাতার, এক পানশালা থেকে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারে চাঞ্চল্য় ছড়ায়। 

ব্যবসায়ীর দেহ উদ্ধার...
২০২২ সালের অগাস্টের ঘটনা।হেয়ার স্ট্রিট থানা এলাকায় এক শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে হইচই শুরু হয়। সে বার একটি পানশালা থেকে ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল বলে খবর। নিহতের পরিবার খুনের অভিযোগ করে। জানা যায়, তাঁর নাম প্রদীপ সাউ। পরিবারের দাবি, কুমোরটুলির বাসিন্দা বছর ৫৬-র প্রদীপ ঘটনার আগের দিন সন্ধেয় দুই বন্ধুকে নিয়ে হেয়ার স্ট্রিট থানা এলাকার ওই পানশালায় গিয়েছিলেন। আর রাতে তাঁর মৃত্যুর মেলে। পরিবারের দাবি, প্রদীপের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী ভাবে মৃত্যু খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তবে পরিবার সূত্রে খবর, প্রদীপ সাউ ও তাঁর স্ত্রী একাধিক কোম্পানির ডিরেক্টর ছিলেন। স্ত্রীর অভিযোগ, এই সব সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হত। ২০২১ থেকে আয়কর দফতর থেকে চিঠি আসা শুরু হয়। এই নিয়ে ব্যবসার অংশীদারদের সঙ্গে গন্ডগোল চলছিল বলে মৃত শেয়ার ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন:'উনি কী ভাবে লুকিয়েছিলেন, সেই ট্রেনিংই দিতে যান', ডিজি-র মাঝরাতের সফর নিয়ে মত দিলীপের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget