এক্সপ্লোর

Dilip Ghosh:'উনি কী ভাবে লুকিয়েছিলেন, সেই ট্রেনিংই দিতে যান', ডিজি-র মাঝরাতের সফর নিয়ে মত দিলীপের

Sandeshkhali Incident:ডিজিপি রাজীব কুমারের মধ্যরাতের লঞ্চ-সফর নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কী বললেন তিনি?

রঞ্জিৎ সাউ, নিউ টাউন: 'উনি কী ভাবে পুলিশের হাত থেকে, কোর্টের হাত থেকে, CBI-এর হাত থেকে, লুকিয়ে থেকেছিলেন সেই ট্রেনিংটা দিতে গিয়েছিলেন। সেই জন্য শাহাজাহানের গায়ে কেউ হাত দেবে না', হালে ডিজিপি রাজীব কুমারের মধ্যরাতের লঞ্চ-সফর নিয়ে এমনই মত বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। শাহজাহানকে খুঁজে বের করার কিছু নেই বলেও মনে করেন দিলীপ। তাঁর কথায়, 'কোথায় আছে সকলে জানে।'

আর যা...
৫১ দিন পেরোলেও খোঁজ নেই শেখ শাহজাহানের। উধাও সিরাজও। কবে গ্রেফতার হবে সন্দেশখালির 'বেতাজ বাদশা'? কোথায় লুকিয়ে? দিলীপ ঘোষের মতে, 'খোঁজার কোনও দরকার নেই। কোথায় আছে সকলে জানেন।' এই প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, 'কোন পুলিশের উপর মানুষ ভরসা রাখবেন? যারা ধর্ষিতা মহিলাদের FIR নেয় না, ভেড়ি লুঠ হয়ে গেছে, ওখানে SC ST সমাজের বহু মানুষ রয়েছেন। তাঁদের সম্পত্তি লুঠ হয়ে গেছে। বিঘার পর বিঘা জমি নিয়ে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করা হয়েছে। পুলিশ কিছু শোনেনি। সেই পুলিশের ওপর কে ভরসা রাখবে?' রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির দাবি, মাঝরাতে লঞ্চে করে রাজ্য পুলিশের ডিজি যেখানে গিয়েছিলেন, তার নেপথ্যে আসল উদ্দেশ্য় ছিল শেখ শাহাজাহানকে আত্মগোপনে সাহায্য় করা। প্রসঙ্গত, কয়েক দিন আগেই সন্দেশখালিতে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ ধামাখালি হয়ে নদীপথে সন্দেশখালি পৌঁছন রাজ্য তিনি। সঙ্গে ছিলেন ,এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরহাট জেলার পুলিশ সুপার। সন্দেশখালি থানায় আধিকারিকদের সঙ্গে  বৈঠক করেন। গণধর্ষণ,চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দেওয়া ছাড়াও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহানের সহযোগীদের বিরুদ্ধে পুলিশের সামনে বিজেপি কর্মীর শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল ওই এলাকা। 
দিনের পর, রাতেও লঞ্চে করে টহলদারি চলে তাঁর। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ! এরপর, গত মঙ্গলবার ফেরার পথে ফের আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে শোনা যায় DGP-কে। যদিও 'লঞ্চ-সফর' নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'কীসের মিটিং হয় তা হলে বোঝো তুমি। রাতভর লঞ্চে কীসের মিটিং হয়? ফিস্ট হয়েছে। শাহজাহানকে নিয়ে এসে কি তার সঙ্গে গল্প হয়েছে? নাকি এরকম হতে পারে যে শাহজাহানকে আরও সেফ কাস্টডিতে, সেফ হোমে নিয়ে রেখে দেওয়া হয়েছে?' 

আরও পড়ুন:'খাবারের খোঁজে লোকালয়ে..', ভোরের আলোয় কাকে দেখে ঘুম উড়ল স্থানীয়দের ?

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget