এক্সপ্লোর

Jalpaiguri News:জলপাইগুড়িতে শিশুপাচার চক্রের পর্দাফাঁসকারী দম্পতির মৃত্যু, দানা বাঁধছে রহস্য

Mysterious Couple Death:জলপাইগুড়িতে শিশুপাচার চক্রের পর্দাফাঁসকারী দম্পতির মৃত্যু ঘিরে রহস্য। 'যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁদের চাপেই আত্মঘাতী', অভিযোগ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। '

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri Couple Death) শিশুপাচার চক্রের (Child Trafficking Racket) পর্দাফাঁসকারী দম্পতির মৃত্যু ঘিরে রহস্য। 'যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁদের চাপেই আত্মঘাতী  (Couple Suicide)', চাঞ্চল্যকর অভিযোগ ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। 'শিশুপাচারে অভিযুক্তরা প্রভাবশালী, চাপ দিচ্ছিল পরিবারের ওপর', মৃত দম্পতির ঘরে উদ্ধার চার পাতার নোটে উল্লেখ। জলপাইগুড়ি কোতয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের। দম্পতির মৃত্যুর নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল। সুইসাইড নোটে মৃতের হাতের লেখা নয়, দাবি জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানাল পুলিশ। 

কী জানা গেল?
মৃতদের নাম সুবোধ ভট্টাচার্য ও অপর্ণা ভট্টাচার্য। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ২০১৭ সালে জলপাইগুড়িতে যে শিশুপাচার কাণ্ড হয়েছিল তাতে শাসকদলের কয়েকজন প্রভাবশালী নেতার নাম উঠে আসে। একাংশের দাবি, প্রভাবশালী হওয়ার সুবাদে সে বার পার পেয়ে গিয়েছিলেন তাঁরা। তবে দুজন এখনও সেই ঘটনায় জেলবন্দি রয়েছেন। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়কের দাবি, সুবোধ ও অপর্ণাকে হুমকি দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়। ব্ল্যাঙ্ক চেক এবং বাড়ির দলিল পর্যন্ত নিয়ে নেওয়া হয় ভট্টাচার্য দম্পতির। সার্বিক চাপেই সুবোধ ও অপর্ণা আত্মঘাতী হয়েছেন বলে দাবি শিখা চট্টোপাধ্যায়ের। পাশাপাশি তাঁদের ঘর থেকে যে নোট পাওয়া গিয়েছে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। একাংশের দাবি, এই নোট অপর্ণা ভট্টাচার্যের নয়। তবে তাৎপর্যপূর্ণভাবে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের তরফে কোনও অভিযোগ রুজু হয়নি। এফআইআর দায়ের করেছেন বিজেপি বিধায়ক। সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতৃত্বের চাপেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন শিখা চট্টোপাধ্যায়। এবার এই তদন্তে কী উঠে আসে সেদিকেই নজর থাকবে।

ডিসেম্বরে এক ঘটনা শিলিগুড়িতে...
গত ডিসেম্বরে শিলিগুড়িতে একই ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডে। মৃত দম্পতির নাম উজ্জ্বল কুমার সিনহা ও দেবলীনা সরকার সিনহা বলে জানা যায়। পরিবার সূত্রে খবর, ২০১৩ সালে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকত উজ্জ্বল। জানা যায় উজ্জ্বল বাবু পেশায় প্রাইভেট টিউটর ও দেবলীনা দেবী আর্টের শিক্ষিকা। বুধবার সকালে তাঁরা ঘর থেকে না বের হওয়ায় সন্দেহ হয়েছিল পরিবারের সদস্যদের। এরপরই দরজা খুলে ভেতরে যান তাঁরা। দেখা যায়, বিছানায় উজ্জ্বল সিনহার দেহ পড়ে রয়েছে ও মেঝেতে রয়েছে দেবলীনা দেবীর দেহ। এরপরই শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন:গুজরাতের আদালতেই আবেদন, সোমবার মানহানি মামলার রায়কে চ্যালেঞ্জ রাহুলের

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget