এক্সপ্লোর

Paschim Bardhaman:পরিত্যক্ত কুয়ো থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে হইচই আসানসোলে

Body Recovery:পরিত্যক্ত কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে হইচই আসানসোলে বারাবনি থানার অন্তর্গত জামগ্রামে। উদ্ধার হওয়া যুবকের নাম সৈকতদাস বলে জানিয়েছে পুলিশ। বয়স ২৫ বছর।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:পরিত্যক্ত কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে হইচই আসানসোলে (Asansol Youth Body Recovery) বারাবনি থানার অন্তর্গত জামগ্রামে। উদ্ধার হওয়া যুবকের নাম সৈকতদাস বলে জানিয়েছে পুলিশ। বয়স ২৫ বছর।

কী জানা গেল? 
গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গত ২২ জানুয়ারি থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। তার পরই পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল বারাবনি থানায়। আজ,রবিবার, ওই যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ। এটি খুন নাকি আত্মহত্যার ঘটনা, তার তদন্ত শুরু করেছে বারাবনি থানার পুলিশ। ঘটনাচক্রে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার ঘিরে মুর্শিদাবাদের বড়ঞায় উত্তেজনা ছড়ায় আজই। থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে মৃতের পরিবার।

বড়ঞায় উত্তেজনা: এক যুবকের মৃত্যু ঘিরে মুর্শিদাবাদের বড়ঞা থানার সামনে তুলকালাম। থানা ঘেরাও করার পাশাপাশি, দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। মৃতের নাম অভিজিৎ সাহা।বছর ছাব্বিশের অভিজিতের বাড়ি বড়ঞার ববরপুর গ্রামে। পরিবারের অভিযোগ, এলাকারই এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। গত ২২ জানুয়ারি, প্রেমিকাই ফোন করে অভিজিতকে ডাকেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। বড়ঞা থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার। ৭ দিন নিখোঁজ থাকার পর, রবিবার বড়ঞা থানার কাছে একটি পুুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দেহ উদ্ধারে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। মৃত যুবকের বাবা হীরু সাহা বলেন, “পুলিশ কোনও কাজ করেনি। খালি বলছে তদন্ত চলছে।পুলিশ নিষ্ক্রিয়।’’প্রতিবেশীদের অভিযোগ, ওই প্রেমিকাই নিখোঁজ যুবকের মাকে ফোন করে মোবাইল ফোন ও জ্যাকেট উদ্ধারের কথা জানান। এর পরেও পুলিশ ওই যুবতীকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয় বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সঠিক তদন্তের আশ্বাস দেওয়ায় এদিন আধঘণ্টা পর থানার সামনে থেকে বিক্ষোভ ওঠে।

 

আরও পড়ুন:সায় নেই পরিবারের, নিজেরাই পরিণতি দিলেন সম্পর্ককে, মালদায় মন্দিরে বিয়ে সারলেন দুই তরুণী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Councillor Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে নিয়ে গেল পুলিশ ?
TMC Councillor Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে নিয়ে গেল পুলিশ ?
Water Metro at Kolkata: কলকাতায় এবার শুরু হবে ওয়াটার মেট্রো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী জানালেন?
কলকাতায় এবার শুরু হবে ওয়াটার মেট্রো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী জানালেন?
TMC News: ‘ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন মমতা, আজ খেসারত দিচ্ছেন’, এবার কটাক্ষ হুমায়ুন কবীরের
‘ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন মমতা, আজ খেসারত দিচ্ছেন’, এবার কটাক্ষ হুমায়ুন কবীরের
Humayun On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget