এক্সপ্লোর

Kolkata Bomb Hoax: মাহেশ্বরী সদনের ভিতরে বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা, বাইরে বোমাতঙ্ক !

BJP Central Team: কেন্দ্রীয় দলের নেতৃত্বে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিজেপির কেন্দ্রীয় দলে রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পতিদার

সৌমিত্র রায়, কলকাতা : ভোট পরবর্তী হিংসার (West Bengal Post Poll Violence) অভিযোগ খতিয়ে দেখতে যখন মাহেশ্বরী সদনেই রয়েছেন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা (BJP Centra Team Members), ঠিক সেই সময়ই মাহেশ্বরী সদনের সামনে বোমাতঙ্ক ছড়াল। বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা মাহেশ্বরী সদনের ভেতরে রয়েছেন। বাইরে বোমাতঙ্ক। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ডিভাইডারে গোলাকার বস্তু পড়েছিল। যা ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশকর্মীরা, পৌঁছয় বম্ব স্কোয়াডও।

ঘটনার বিস্তারিত...

আজ সন্ধেয় বিজেপির আক্রান্ত কর্মী-সমর্থকরা গিয়েছিলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। ফিরে আসনে মাহেশ্বরী সদনে। এরপরই বিজেপির কেন্দ্রীয় দলের আসার তোড়জোড় শুরু হয়ে যায়। ঠিক সেই সময় মাহেশ্বরী সদনের উল্টো দিকে ৫০ থেকে ৬০ মিটারের ব্যবধানে বোমাতঙ্ক ছড়ায়। ঘটনার জেরে হইচই পড়ে যায়। অর্থাৎ, ঠিক যে মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় দলের একের পর এক গাড়ি এসে মাহেশ্বরী সদনের বাইরে এসে দাঁড়ায়, ঠিক সেই সময়ই সেন্ট্রাল অ্যাভিনিউতে রাস্তার ডিভাইডারে পড়ে থাকা গোলাকার বস্তু উদ্ধার করতে আসে বম্ব স্কোয়াড। বম্ব স্কোয়াডের পর এখানে স্নিফার ডগ আসে। এরপর স্নিফার ডগ দিয়ে গোলাকার বস্তুটি পরীক্ষা করা হয়। বম্ব স্কোয়াডের সদস্যরা জলের বালতিতে গোলাকার বস্তুটিকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন।

রাজনৈতিক মহল বলছে, বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে যখন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যদের একের পর এক গাড়ি এসে মাহেশ্বরী সদনের সামনে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময় উল্টো দিকে সেন্ট্রাল অ্যাভিনিউর ডিভাইডার থেকে গোলাকার বস্তু উদ্ধার করতে আসে বম্ব স্কোয়াড।  

ভোট পরবর্তী হিংসা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল। মাহেশ্বরী সদনে গিয়ে ঘরছাড়া কর্মী-সমর্থকদের অভিযোগ শুনল বিজেপির কেন্দ্রীয় দল। 'শিশু থেকে মহিলা, কাউকে ছাড়ছে না তৃণমূলের গুন্ডারা।' বিজেপির কেন্দ্রীয় দলের কাছে এমনই অভিযোগ জানান ঘরছাড়ারা। 'ভোট দেওয়ার পর মানুষ তাঁর নিজের বাড়ি যেতে পারছেন না। কী হচ্ছে বাংলায়? কী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে?' ভোট পরবর্তী হিংসা নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন রবিশঙ্কর প্রসাদ। এদিন বিজেপির কেন্দ্রীয় দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কেন্দ্রীয় দলেছিলেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পতিদার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget