এক্সপ্লোর

Egra Bomb Incident:এগরায় ফের বিস্ফোরণ, হাত উড়ল এক ব্যক্তির

Purba Medinipur:এগরায় ফের বিস্ফোরণ, হাত উড়ল এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। কীভাবে এল বিস্ফোরক? তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: এগরায় (Egra Bomb Incident)ফের বিস্ফোরণ, হাত উড়ল এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। কীভাবে এল বিস্ফোরক? তদন্ত শুরু করেছে পুলিশ। 

কী জানা গেল?
গত বছর মে মাসে, বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণের জেরে শিরোনামে এসেছিল পূর্ব মেদিনীপুরের এগরা। প্রাথমিক ভাবে জানা যায়, বিস্ফোরণে অন্তত ৯ জনের প্রাণ গিয়েছে। পরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১১-এ। এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানার ওই বিস্ফোরণের যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁরা জানান অভিঘাত এতটাই তীব্র ছিল যে দেহ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা অনেকে জানান, গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত। তবে শুধুই বাজি নাকি কারখানার আড়ালে অন্য কিছুও চলছি? সন্দেহ দানা বাধে স্থানীয়দের মধ্যে। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে, কৃষ্ণপদ ওরফে ভানু বাগের নাম। তবে জবানবন্দি নেওয়ার আগেই মারা যান ওই ব্যক্তি। সূত্রের খবর, এমনিতেও কথা বলার মতো অবস্থায় ছিলেন না ভানু বাগ। ৮০ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন। 
তদন্তকারীরা জানতে পারেন, বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু বাগ। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান তিনি। ঝলসে যাওয়া অবস্থাতেই বাইকে চেপেই পালিয়েছিলেন,  এমনই উঠে এসেছে প্রাথমিক ভাবে। বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু, ভর্তি করা হয় এফএমএমসিএইচ হাসপাতালে। 'অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হওয়ার কথা বলেছিলেন, জানান সেখানকার ডাক্তাররা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কটকের রুদ্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই রাজ্যে অবশ্য এমন বিস্ফোরণের ঘটনা একেবারে অপরিচিত নয়।

আর যা...
এগরার পর পরই, গত অগাস্টে কেঁপে উঠেছিল দত্তপুকুরের বেআইনি বাজি কারখানা। ওই ঘটনাতেও একাধিক প্রাণহানি হয় বলে খবর।বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে তার অভিঘাতে একাধিক বাড়ি ভেঙে পড়ে। ঘটনাস্থলে একাধিক দেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। সব মিলিয়ে এগরার ভয়ঙ্কর স্মৃতি ফেরায় দত্তপুকুর। এতটা বড় না হলেও দিনচারেক আগে, মধ্য়মগ্রামে একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরণ গুরুতর জখম হন এক গৃহবধূ। বিস্ফোরণের অভিঘাতে দেওয়াল ভেঙে আহত আরও একজন। পুলিশ তদন্তে এসে জানতে পারে, গ্যাস সিলিন্ডার অক্ষত। তা হলে কোথা থেকে হল বিস্ফোরণ?

আরও পড়ুন:রাতের অন্ধকারে 'তাণ্ডব', বাঁকুড়ায় আলুর জমির দফারফা হাতির দলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget