এক্সপ্লোর

Birbhum News: বীরভূমে ব্যাগ ও বালতি বোঝাই বোমা উদ্ধার, এলাকা ঘিরে ফেলল পুলিশ

Bomb Recover: আজ সকালে স্থানীয় বাসিন্দারাই বোমাগুলি দেখতে পান। এলাকা ঘিরে ফেলে সাঁইথিয়া থানার পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: গত এক সপ্তাহ ধরে বীরভূমে (Birbhum) প্রতিদিনই উদ্ধার হচ্ছে বোমা, বারুদ, বিস্ফোরক। এবার সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের চাঁদপুর গ্রাম থেকে মিলল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বালতি বোঝাই বোমা। ব্যাগ ও বালতি মিলিয়ে প্রায় ৬০-৭০টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান।

বীরভূমে ফের বোমা উদ্ধার: বারুদের স্তূপে বীরভূম। আজ সকালে স্থানীয় বাসিন্দারাই বোমাগুলি দেখতে পান। এলাকা ঘিরে ফেলে সাঁইথিয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। গত এক সপ্তাহে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো বোমা উদ্ধার হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

চলতি সপ্তাহে লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল তাজা বোমা। শুক্রবার রাতে দরবারপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ মিটার দূরে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। প্লাস্টিকের ড্রামে ২৫-৩০টি বোমা ছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই দুষ্কৃতী গোলাম মোস্তাফার বাড়ি। কয়েকমাস আগে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এই দরবারপুর গ্রামেই ২০১৭ সালে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

তার আগে বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক। নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ২ বস্তা জিলেটিন স্টিক, ৩২০০ টি ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। কিন্তু এত বিস্ফোরক এল কোথা থকে, কে বা কারামজুত রেখেছিল সেগুলি, তদন্তে নলহাটি থানার পুলিশ।অন্যদিকে, নলহাটিরই লস্করপুরের কাছে রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যাগ তাজা বোমা। শুক্রবার ভোররাতে নলহাটি থানা পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারাপীঠের নুরুদ্দিপুরে ঝোপ থেকে একটি বোমা ভর্তি বালতি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৮ -১০ টি বোমা মিলেছে বালতিতে। 

বৃহস্পতিবার রামপুরহাটের নারায়ণপুর গ্রামে হানা দেয় পুলিশ। মাঠের একধারে ঝোপের মধ্যে দুটি ড্রামে বোমা রাখা ছিল। সেখান থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়। এর আগে গতকাল রাতে লোকপুর থানা এলাকার বারাবন জঙ্গল থেকে ২২টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে বীরভূম থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। 

আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget