এক্সপ্লোর

Bowbazar Metro Problem: কবে ফিরবেন বাড়ি? মেট্রোর উদ্বোধনের দিনই বউবাজারে প্রতিবাদ কর্মসূচি ঘরছাড়াদের

Kolkata News: ধর্মতলা-শিয়ালদা রুটে যখন মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তখন বউবাজারের দুর্গা পিতুরি লেনে প্রতিবাদ-অবস্থান করবেন স্থানীয়দের একাংশ।

কলকাতা: আজ মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। মেট্রো পথে জুড়ে যাবে শিয়ালদার সঙ্গে ধর্মতলা। আর আজই বউবাজারের দুর্গা পিতুরি লেনে প্রতিবাদ-অবস্থান করবেন স্থানীয়দের একাংশ। থাকবেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-ও।    

ধর্মতলা-শিয়ালদা রুটে যখন মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তখন বউবাজারের দুর্গা পিতুরি লেনে প্রতিবাদ-অবস্থান করবেন স্থানীয়দের একাংশ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। তাও আবার তিন তিনবার। লকলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনেই ঘটে যায় অঘটন। টানেল বোরিং মেশিন দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার সময় বিপত্তি বাধে। ভেঙে পড়ে একাধিক বাড়ি। অনেক বাড়িতে ধরে বিরাট বিরাট ফাটল। কয়েক পুরুষের ভিটে ছেড়ে, বাসিন্দাদের উঠতে হয়, ভাড়া বাড়িতে। কেউ কেউ বাড়ি ফিরতে পারলেও, এখনও বেশিরভাগের দিন কাটছে ভাড়া বাড়িতেই। শুক্রবার, যে সময় নতুন তিন সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি, তখন বিবি গাঙ্গুলি রোডে প্রতিবাদ-অবস্থান করবেন ক্ষতিগ্রস্তরা। বউবাজারের বাসিন্দাদের দাবি, তাঁরা কবে ফিরতে পারবেন তা নির্দিষ্ট দিন বলতে হবে। 

ক্ষতিগ্রস্তদের সঙ্গে অবস্থান-বিক্ষোভে বসবেন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড সূত্রে দাবি, বউবাজারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যে সব বাড়ি ভেঙে পড়েছে বা ভাঙতে হয়েছিল, সবগুলো KMRCL-এর তরফে তৈরি করে দেওয়া হবে। টেন্ডারের কাজ চলছে। কলকাতা পুরসভার থেকে প্ল্যানের অনুমতিও নেওয়া হয়েছে। তাড়াতাড়ি বাড়ি তৈরি শুরু হবে।

আজ মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টেয় কলকাতায় নামবে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে তিন সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। সড়কপথে বিকেল পৌনে ৫টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।                     

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget