এক্সপ্লোর

Bowbazar Lynching Case : ইরশাদকে টেনে হিঁচড়ে হস্টেলে নিয়ে গিয়ে ২ ঘণ্টা ধরে অত্যাচার, বউবাজারের ঘটনায় হাড়হিম করা তথ্য

Bowbazar Lynching Death Case : কালশিটে পরা, ভাঙা পায়ের শরীরটা বয়ে নিয়ে এগনোর ক্ষমতাও ছিল না ইরশাদের। তারপর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : সাম্প্রতিক কালে বারবার সামনে আসছে একের পর এক গণপিটুনির ঘটনা। কিছুদিন আগেই ছেলেধরা আতঙ্কে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। আর এবার খাস কলকাতায়। চোর সন্দেহে এক যুবককে প্রকাশ্য রাস্তা থেকে তুলে এনে হস্টেল বন্ধ করে চলল নৃশংস মারধর। আর তারপর তাঁকে যখন শেষপর্যন্ত উদ্ধার করল পুলিশ, তখন প্রাণটা প্রায় নিভু নিভু।  কালশিটে পরা, ভাঙা পায়ের শরীরটা বয়ে নিয়ে এগনোর ক্ষমতাও ছিল না ইরশাদের। তারপর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 

কলকাতার বুকে এমন ঘটনায় সামনে আসছে একের পর এক গা-শিউরে ওঠা তথ্য। ১০ বছর ধরে চাঁদনি চকে টেলিভিশন সারাইয়ের দোকানে কাজ করতেন ইরশাদ আলম। মোবাইল চোর সন্দেহে তাঁকে পিটিয়ে মারা হয়েছে এই অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন ওই TV মেকানিকের সহকর্মী মুকেশ পাসোয়ান। তাঁর দাবি, ঘটনার দিন সকাল ৮টা ৫৫ মিনিটে তাঁর কাছে ফোন আসে। তিনি জানতে পারেন, ইরশাদকে হস্টেলে আটকে রেখে টাকা চাওয়া হচ্ছে, মালিকের সঙ্গে কথা বলতে চাওয়া হয়। এরপর দোকান মালিক ইমরান মুকেশকে ফোন করে জানান, কোথায় যেতে হবে। মুকেশের দাবি, এরপর তিনি বউবাজারে ওই হস্টেলে যান। গিয়ে দেখেন হস্টেলের দরজায় তালা। বউবাজার থানার পুলিশ পৌঁছলে বলা হয়, মুচিপাড়া থানার পুলিশ এলে দরজা খোলা হবে। মুকেশের দাবি, তাঁর সহকর্মী ইরশাদকে হস্টেল থেকে বার করার সময় তিনি দাঁড়াতে পারছিলেন না। এরপর পুলিশই ইরশাদকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  

পুলিশের দাবি, বউবাজারে বিখ্যাত মিষ্টির দোকানের সামনে থেকে একরকম জোর করেই TV মেকানিক ইরশাদ আলমকে টেনে-হিঁচড়ে হস্টেলের ভিতরে ঢোকান আবাসিকরা। এরপর পৌনে ২ ঘণ্টা ধরে তাঁর ওপর অকথ্য অত্যাচার চলে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আরও ভয়ংকর তথ্য এসেছে সামনে। পুলিশের দাবি, তথ্যপ্রমাণ গোপন করতে এরপর কনফেকশনারির দোকানে গিয়ে CC ক্যামেরার ফুটেজ পরীক্ষার নামে কিছুটা অংশ ডিলিট করে দেওয়া হয়। ধৃত ১৪ জনের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র ও অপহরণের অভিযোগে মামলা রুজু করেছে মুচিপাড়া থানার পুলিশ।           

আরও পড়ুন : 

ভাঙা পা, শরীরজুড়ে জমাট রক্ত ! চোর সন্দেহে ছাত্রাবাসে যুবককে 'পিটিয়ে খুন' বউবাজারে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget